logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

কিউইদের স্বপ্নভঙ্গ, একপেশে ফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে : 29 March 2015, 10:49 am

 www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

বিশ্বকাপের ইতিহাস আজ মেলবোর্নে দেখল আর একটি একপেশে ফাইনাল। যে ফাইনালে নিজেদের ছাড়িয়ে যাওয়া দল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার ম্যাচটা তাঁরা জিতেছে ১০১ বল অব্যবহৃত রেখেই।

www.purbodeek.com
অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে নিউ জিল্যান্ডের ইনিংসের পর ফল নিয়ে খুব একটা অনিশ্চয়তা ছিল না। মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথের দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে কোনো নাটকীয়তার সুযোগ ছিলও না। কিউইদের স্বপ্ন ভেঙে ৭ উইকেটের জয়ে আবার সেরার আসনে বসেছে ফেভারিট অস্ট্রেলিয়া।

নিউ জিল্যান্ডের হয়ে প্রায় একাই লড়েন গ্র্যান্ট এলিয়ট। রস টেইলর ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলা দলটি। মিচেল জনসন ও জেমস ফকনারের দারুণ বোলিংয়ে ৪৫ ওভারে ১৮৩ অলআউট হয়ে যায় তারা।

www.purbodeek.com

ডেভিড ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর ক্লার্ক-স্মিথের অর্ধশতকে ৩৩ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের পর আবার বিশ্বকাপ শিরোপা জেতে প্রতিযোগিতার সফলতম দলটি।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। ট্রেন্ট বোল্টকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যাওয়া এই ডানহাতি ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি।

শুরুতে উইকেট হারানোর কোনো ছাপ পড়তে দেননি ওয়ার্নার। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত এগুতে থাকে স্বাগতিকরা। ম্যাট হেনরি বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসেন ক্লার্ক। জীবনের শেষ ওয়ানডেতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন তিনি। দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার পথে ৭২ বলে ৭৪ রানের চৎমকার ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এই ইনিংস খেলার পথে স্মিথের সঙ্গে ১১২ রানের জুটি উপহার দেন তিনি।

বাকি কাজটুকু শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে সহজেই সারেন স্মিথ। হেনরির বলে পুল করে চার হাকিয়ে দলকে জয় এনে দেয়া এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৫৬ রানে।

এর আগে রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ৩৯ রানের মধ্যে বিদায় নেন দলটির প্রথম তিন ব্যাটসম্যান।

মিচেল স্ট্যার্কের করা প্রথম ওভারেই ফিরে যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। মুখোমুখি হওয়া তৃতীয় বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। তার আউট দিয়েই ছন্দ পতনের শুরু হয় টুর্নামেন্ট জুড়ে দাপটের সঙ্গে খেলা নিউ জিল্যান্ডের।

দ্বাদশ ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান গ্লেন ম্যাক্সওয়েল। নিজের দ্বিতীয় বলেই এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক মার্টিন গাপটিলকে বোল্ড করেন এই অফস্পিনার। জনসনকে ফিরতি ক্যাচ দিয়ে কেন উইলিয়ামসনের বিদায়ে বিপদ আরো বাড়ে নিউ জিল্যান্ডের।

চতুর্থ উইকেটে শতরানের জুটিতে প্রতিরোধ গড়েন এলিয়ট ও টেইলর। এই দুই জনের দৃঢ়তায় প্রাথমিক ধাক্কা সামলে ভালো অবস্থানে পৌঁছেছিল নিউ জিল্যান্ড। এক সময়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৫০ রান।

এরপর মাত্র ৩৩ রান যোগ করতে শেষ ৭ উইকেট হারানো নিউ জিল্যান্ড দুইশ’ রান পর্যন্তও যেতে পারেনি। অতিথিদের কম রানে বেধে রাখায় বড় অবদান তিনটি করে উইকেট নেয়া জনসন ও ফকনারের।

ব্যাটিং পাওয়ার প্লের প্রথম বলে (৩৬তম ওভার) টেইলরকে বিদায় করে ১১১ রানের জুটি ভাঙেন ফকনার। সেই ওভারেই কোরি অ্যান্ডারসনকে বোল্ড করে অতিথিদের আরেকটি বড় ধাক্কা দেন ম্যাচ সেরা এই খেলোয়াড়।

দ্রুত রান তোলার জন্য নিউ জিল্যান্ড তাকিয়ে ছিল লুক রনকির দিকে। কিন্তু হতাশ করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। স্ট্যার্কের বলে হ্যাডিনের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়া নিউ জিল্যান্ডের ভরসা হয়ে ছিলেন এলিয়ট। খেলছিলেনও দারুণ। কিন্তু ফকনারের স্লোয়ারে তিনি হ্যাডিনের গ্লাভসবন্দি হলে অতিথিদের বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। ৮২ বলে খেলা তার ৮৩ রানের চমৎকার ইনিংসটি গড়া ৭টি চার ও ১টি ছক্কায়।

এলিয়টের বিদায়ের পর বেশি দূর এগোয়নি নিউ জিল্যান্ডের ইনিংস। তাই পঞ্চম শিরোপা জিততে ছোট লক্ষ্যই পেয়েছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৪৫ ওভারে ১৮৩ (গাপটিল ১৫, ম্যাককালাম ০, উইলিয়ামসন ১২, টেইলর ৪০, এলিয়ট ৮৩, অ্যান্ডারসন ০, রনকি ০, ভেটোরি ৯, সাউদি ১১, হেনরি ০, বোল্ট ০*; জনসন ৩/৩০, ফকনার ৩/৩৬, স্ট্যার্ক ২/২০, ম্যাক্সওয়েল ১/৩৭)

অস্ট্রেলিয়া: ৩৩.১ ওভারে ১৮৬/৩ (ওয়ার্নার ৪৫, ফিঞ্চ ০, স্মিথ ৫৬*, ক্লার্ক ৭৪, ওয়াটসন ২*; হেনরি ২/৪৬, বোল্ট ১/৪০)

ম্যাচ সেরা: জেমস ফকনার।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top