মৌলভীবাজারে সেইলর বাফুফে জাতীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : 2 July 2015, 12:16 pm
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘সেইলর বাফুফে জাতীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৫’। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
উদ্বোধনী খেলায় নরসিংদীকে ২-০ গোলে পরাজিত করে হবিগঞ্জ। দলের পক্ষে গোল দুটি করেন বৃন্দাবন এবং সুয়েম।
সিলেট বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিছবাহুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফএ মৌলভীবাজারের সভাপতি হাজী জয়নাল হোসেন, আকিল আহমদ, ফজলুর রহমান, আক্তারুজ্জামান প্রমুখ।
বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সিলেটের ব্যবস্থাপনায় মৌলভীবাজার স্টেডিয়াম ভেন্যুতে ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চাঁদপুর, নরসিংদী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।







