logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

প্রেমে ব্যর্থ হয়ে যুক্তরাজ্য প্রবাসীর পিতার উপর হামলা

প্রকাশিত হয়েছে : 12 July 2025, 2:59 pm

শহিদুল ইসলাম:

প্রেমে ব্যর্থ হয়ে হবিগঞ্জের মাধবপুরে এক যুক্তরাজ্য প্রবাসীর পিতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাজ্য প্রবাসী জেরিন চৌধুরী’র পিতা জালাল উদ্দিন চৌধুরী মাসুম এর উপর অতর্কিত এ হামলা করেছে আন্দিউড়া ইউনিয়ন বিএনপি নেতা তোফায়েল হোসেন চৌধুরী’র ছেলে ফারদান চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের চকবাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চকবাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং স্থানীয় সূত্রে জানা যায়, পুর্বশত্রুতার জের ধরে এই হামলা সংগঠিত হয়েছে। ফারদান চৌধুরির সহযোগী সোলেমান মোল্লা এবং ওবায়দুল্লাহ মোল্লা এই হামলার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। জালাল উদ্দিন চৌধুরী এবং উনার স্ত্রী শাহানা চৌধুরি এবং স্থানীয় দের ভাষ্যমতে জেরিন চৌধুরী কলেজে থাকা অবস্থায় ফারদান চৌধুরী বিভিন্ন সময় জেরিন কে উত্যক্ত করত। এক পর্যায়ে বিএনপি নেতার ছেলে ফারদান চৌধুরী জেরিন চৌধুরী কে বিয়ের প্রস্তাব দেয়।
কিন্তু জেরিনের পরিবার বিয়েতে রাজি হয়নি। বিয়ে না দেয়ায় কলেজে যাওয়া আসার পথে ফারদান জেরিনের গতিরোধ করত। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে স্থানীয় ভাবে শালিসের মাধ্যমে ফারদান চৌধুরিকে জরিমানা করা হয় এবং মুচলেকা আদায় করা হয় যেন সে আর এ রকম না করে। পরবর্তীতে জেরিনের পরিবার তাকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমেদের সাথে বিয়ে দেন। বিয়ের কিছুদিন পরে জেরিন যুক্তরাজ্যে পাড়ি দেন।
বিগত বছর আগস্টে আওয়ামীলীগ এর পতনের পর ফারদান চৌধুরী বিভিন্ন সময় জালাল উদ্দিন চৌধুরীকে শাসিয়ে আসছিল। এক পর্যায়ে ফারদান পুরনো দিনের অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। বিগত বৃহস্পতিবার জালাল উদ্দিন চৌধুরী হবিগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে স্থানীয় চকবাজারে ফারদান ও তার সহযোগীদের সাথে উনার আকস্মিক দেখা হয়। দেখা মাত্রই ফারদান ও তার সহযোগীরা জালাল উদ্দিন কে কটূক্তি করতে থাকে।
জেরিন দেশে ফিরলে তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করবে বলে ফারদিন হুমকি দেয়। জালাল উদ্দিন চৌধুরি এর প্রতিবাদ করায় ফারদান উত্তেজিত হয়ে উঠে এবং এক পর্যায়ে জালাল উদ্দিন চৌধুরী কে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে উনি মাটিতে পড়ে যান এবং তার মাথা এবং হাতে গুরুতর আঘাত লাগে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী দের সহযোগিতায় জালাল উদ্দিন কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে মাধবপুর থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানার আশ্রয় নিয়ে মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন জালাল উদ্দিনের পরিবার। জেরিন দেশে ফিরলে তাকে তুলে নিয়ে বিগত দিনের প্রতিশোধ নেয়ার হুমকি সহ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগী জালাল উদ্দিন চৌধুরী ও তাঁর পরিবার। এ বিষয়ে ফারদান চৌধুরী ও তার বাবা তোফায়েল চৌধুরী কে বার বার ফোন করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top