logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে : 3 October 2026, 11:28 pm

ছবি: পূর্বদিক

খুলনা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে খুলনার বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে মশারি, প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব খুলনা ম্যানগ্রোভ। একই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

লায়ন্স ইন্টারন্যাশনালের অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় শহীদ আবুল কাসেম কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বিকেল ৪টায় হরিণটানা থানাধীন কৈয়া বাজারের জয়খালি ব্রিজসংলগ্ন ছিন্নমূল বেদে পল্লীতে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের এই দুঃসময়ে লায়ন্স ক্লাব যেভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পরে জয়খালি বেদে পল্লীর মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভাইজার এম. এ. আওয়াল রাজ, রিজিওনাল চেয়ারপার্সন শামীমা সুলতানা শীলু, হেডকোয়ার্টার দিলারা নাসরীন এবং শহীদ আবুল কাসেম কলেজের অধ্যক্ষ এস. এম. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মীর মো. কবির হোসেন।

এ সময় খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের ক্লাব অ্যাম্বাসেডর মো. আলমগীর হোসেন, মদিনা মনোয়ারা, মিসেস নুরুন্নাহার, মো. শাহীন হাওলাদার, মিজান বাবু, হাকিম মতি আরা, নীল, নাফিসা ও নাঈমসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সমাজকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন

সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক

সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক

নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top