logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

১২ ফেব্রুয়ারি ভোটারদের নিয়ে সেন্টারে উপস্থিত করে ধানের শীষ বিজয়ী করুন : নাসের রহমান

প্রকাশিত হয়েছে : 29 January 2026, 11:25 am

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন— “নির্বাচনী মাঠে আমি এতোদিন বীজ বপন করেছি, আপনারা এখন এই ফসলের পরিচর্যা করে ফসলের ভালো ফলন ঘরে তুলেন। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বাসা-বাড়ি থেকে সকল ভোটারদের নিয়ে সেন্টারে সেন্টারে উপস্থিত করে ধানের শীষের বিজয়ী করুন। ধানের শীষের বিজয়ী করে দীর্ঘ ১৮ বছরের উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজার–রাজনগরবাসীর উন্নয়ন সুনিশ্চিত করুন।

তিনি বলেন— “দেশের ৮০ থেকে ৯০ পারসেন্ট লোক জামায়াতে ইসলামীকে সহ্য করতে পারেন না।”
ছাত্রদল ও যুবদলের উদ্দেশ্যে এম নাসের রহমান বলেন— “ইয়াং জেনারেশন যারা—প্রথমবার ভোটার হয়েছেন; ১৮ থেকে ৩৫ বছরের বয়সের যারা কখনো ভোট দেয়নি—তারা কিন্তু এখনো ভোট দিতে পারেননি। বিগত সতেরো বছর তো দেশে কোনো ভোটই হয়নি; সবই ছিল নিশীরাতের ভোট, একতরফা ভোট, ডামি ভোট। সবই ছিল ভোটের নামে তামাশা।

তিনি আরও বলেন— “যারা বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি কিংবা ইয়াং জেনারেশন যারা আছেন ভোট দিতে পারেননি—তাদের সাথে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল—এরাই সবচেয়ে বেশি ইন্টারেক্ট বা যোগাযোগ বাড়িয়ে ধানের শীষের পক্ষে নিয়ে আসতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কী কী কাজ করবে—এসব নিয়ে কথা বলতে হবে। যুবদল-ছাত্রদলের সাথে তারা বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের ইয়াং জেনারেশনের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে নিয়ে আসতে হবে।

তিনি বলেন— “ইয়াং জেনারেশনের সাথে যেহেতু এতটা বছরের নির্বাচনের একটা গ্যাপ রয়ে গেছে—আগের তামাশার নির্বাচনগুলোতে কেউ ভোট দিতে পারেনি। আর ১৮ সালের নির্বাচন তো লুটে নিয়ে যাওয়া হয়েছিল। এই ইয়াং জেনারেশন অলমোস্ট ৬ কোটি—৫ কোটি ৯৫ লক্ষ। এরা হলো ১৮ থেকে ৩৫ বছরের ইয়াং ভোটার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের নির্বাচনী কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সকাল থেকে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান।

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, এড. সুনীল কুমার দাশ। এতে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, এম নাসের রহমানের তনয়া আমিরা রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাহিম কবীরসহ সদর উপজেলা ও রাজনগর উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমন্বয় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপির সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয় সাধন, দলীয় সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল, কেন্দ্রভিত্তিক কার্যক্রম ও মাঠপর্যায়ের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ লক্ষ্যে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহাড়া, ভোটারদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়—নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাংগঠনিক শক্তি সুসংহত করতে হবে।

সমন্বয় সভায় জেলা বিএনপি, সদর ও রাজনগর উপজেলা বিএনপি, মৌলভীবাজার বিএনপি ও ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর ইউনিটের সুপার ফাইভ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বদিক/ডেস্ক/টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top