logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ

প্রয়াত সীতেশ রঞ্জন দেব। ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে এক অনন্য নাম সীতেশ রঞ্জন দেব। শিকারির জীবন থেকে ফিরে এসে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর আশ্রয়দাতা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই মানুষটি আর নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পলি ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

দীর্ঘ কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন এবং সুস্থ হওয়ার পর প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার কাজে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন সীতেশ রঞ্জন দেব। শ্রীমঙ্গলের রূপসপুরে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আজ দেশের অন্যতম পরিচিত ব্যক্তি উদ্যোগের বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র। স্থানীয় মানুষের কাছে এটি এখনও ‘সীতেশ বাবুর চিড়িয়াখানা’ নামেই বেশি পরিচিত।

১৯৪৮ সালে শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন সীতেশ রঞ্জন দেব। তাঁর বাবা শ্রীশ চন্দ্র দেব ছিলেন সুপরিচিত শিকারি ও প্রকৃতিপ্রেমী। বাবার সঙ্গেই বন-জঙ্গলে ঘুরে বন্যপ্রাণীর প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। তরুণ বয়সে তিনিও শিকার করলেও সময়ের সঙ্গে সেই জীবন ছেড়ে সম্পূর্ণভাবে বন্যপ্রাণী সংরক্ষণে আত্মনিয়োগ করেন।

১৯৯১ সালের ১৪ জানুয়ারি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানে একটি ভালুকের ভয়াবহ আক্রমণে গুরুতর আহত হন তিনি। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে ফিরলেও মুখে স্থায়ী ক্ষতচিহ্ন বহন করেন সারাজীবন। ওই ঘটনার পরই তিনি শিকার ছেড়ে বন্যপ্রাণী রক্ষার কাজে আরও দৃঢ়ভাবে যুক্ত হন।

২০০৯ সালে রূপসপুরে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত পাঁচ দশকে তাঁর নেতৃত্বে প্রায় দুই হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। আহত ও অসুস্থ শত শত প্রাণীকে চিকিৎসা দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার কৃতিত্বও তাঁর।

বর্তমানে ফাউন্ডেশনটিতে ভাল্লুক, উল্লুক, বনরুই, মেছো বিড়াল, চিত্রা হরিণ, অজগর, ধনেশ, শকুনসহ অর্ধশতাধিক বিরল ও বিপন্ন বন্যপ্রাণীর পরিচর্যা করা হচ্ছে। তাঁর মৃত্যুর আগ থেকেই দুই ছেলে স্বপন দেব সজল ও সঞ্জিত দেব ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করছেন।

একসময় যিনি ছিলেন শিকারি, শেষ জীবনে তিনিই হয়ে উঠেছিলেন বন্যপ্রাণীর অভিভাবক। তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান এবং বন্যপ্রাণী সংরক্ষণে রেখে যাওয়া অবদানই তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বন্যার্তদের পাশে বিমান বাহিনী, শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শ্রীমঙ্গলে তিন দিন গাছে সুতায় ঝুলে থাকা চিলকে উদ্ধার, মুক্ত আকাশে উড়াল

সর্বশেষ সংবাদ
সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গত ৪৫০ মানুষের পাশে ৪৬ বিজিবি, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আখাউড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
শিকারি থেকে বন্যপ্রাণীর রক্ষক, চিরবিদায় সীতেশ রঞ্জন দেব
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, আশু মুক্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

র‍্যাবের যৌথ অভিযানে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেফতার
র‍্যাবের যৌথ অভিযানে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেফতার
কমলগঞ্জে বন্যার্তদের পাশে বিমান বাহিনী, শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
কমলগঞ্জে বন্যার্তদের পাশে বিমান বাহিনী, শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী
শ্রীমঙ্গলে তিন দিন গাছে সুতায় ঝুলে থাকা চিলকে উদ্ধার, মুক্ত আকাশে উড়াল
শ্রীমঙ্গলে তিন দিন গাছে সুতায় ঝুলে থাকা চিলকে উদ্ধার, মুক্ত আকাশে উড়াল
শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের

শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top