logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : 27 November 2026, 10:59 pm

ছবি: পূর্বদিক

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমি দখল ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী সায়ফুর রহমান। তাঁর অভিযোগ, শিতল বাবু নামের এক ব্যক্তি তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়াচ্ছেন।

শুক্রবার দুপুরে বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সায়ফুর রহমান জানান, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের ‘পাল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী সুমন পাল ব্যবসা সম্প্রসারণের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেন। তাঁর অনুরোধে সায়ফুর রহমানও চুক্তির মাধ্যমে তাঁর সঙ্গে আর্থিক লেনদেন করেন।

একপর্যায়ে সুমন পাল নিজের ক্রয়কৃত কাঠালতলী মৌজার সাড়ে ৫৫ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। পরে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি স্থাপনাসহ জমিটির মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে বায়নাপত্র সম্পাদন করা হয়। এ সময় সায়ফুর রহমান ১৬ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং জমির দখল বুঝে নেন। চুক্তি অনুযায়ী, ছয় মাসের মধ্যে বাকি টাকা পরিশোধের মাধ্যমে জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল।

তাঁর দাবি, একই বছরের ৩১ মার্চ সুমন পাল ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। পরে তাঁর কাছ থেকে টাকা পাওনাদার ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সেখানে ভিড় করেন। এ ঘটনায় ৩০ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘বড়লেখায় কোটি টাকা নিয়ে উধাও ডিলার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিতল বাবুর বক্তব্যও প্রকাশিত হয়েছিল।

সায়ফুর রহমান আরও জানান, জমির দখল বুঝে পাওয়ার পর তিনি সেটির পরিচর্যা করছিলেন। এ সময় রীনা রানী ধর, শিতল বাবু ও চয়ন ধর তাঁকে জমি ছেড়ে দেওয়ার হুমকি দেন। তাঁদের দাবি, রীনা রানী ধর সুমন পালের কাছ থেকে জমিটি কিনেছেন। তবে সুমন পাল আত্মগোপনে থাকা অবস্থায় কীভাবে জমিটি অন্যের নামে রেজিস্ট্রি হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ ঘটনায় রীনা রানী ধর বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (নং-৫০/২০২৩, বড়)। পরবর্তী সময়ে আদালত মামলাটি খারিজ করেন বলে জানান সায়ফুর রহমান। এরপর তিনি রীনা রানী ধরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর-৪০১/২০২৩ নম্বরে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, জমি নিয়ে মামলা চলমান থাকা এবং জমিটি তাঁর দখলে থাকা সত্ত্বেও বিতর্কিত দলিলের ভিত্তিতে কীভাবে একাধিকবার নিবন্ধন ও নামজারি সম্পন্ন হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন।

সায়ফুর রহমান বলেন, সম্প্রতি শিতল বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদা দাবির অভিযোগ প্রচার করেছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও দাবি করেন, শিতল বাবু নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে মানিলন্ডারিংসহ ১৩টি মামলার আসামি বলে উল্লেখ করেছেন।

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সায়ফুর রহমান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী এবাদুর রহমান, উজ্জ্বল আহমদ, কবির আহমদ, তারেক আহমদ ও জাফর আহমদসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন</span>	 <br/> মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে

সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ

সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে
বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন
বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন
সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ
সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top