আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : 25 November 2026, 10:29 pm

ছবি: পূর্বদিক
গাজীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর। বুধবার ২৫ নভেম্বর বিকেলে নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে গাজীপুর মহানগর জামায়াতের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। মিছিল-পূর্ব ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মহানগর সেক্রেটারী জনাব আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর জননেতা জনাব খাইরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর জনাব মুহাম্মদ হোসেন আলী, মহানগরের সহকারী সেক্রেটারি ও গাজীপুর ৪ (কাপাসিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর সিটির মেয়র প্রার্থী ডক্টর হাফিজুর রহমান, সহকারি সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, আফজাল হোসাইন, ছাত্রশিবির গাজীপুর মহানগরের সভাপতি জনাব ইয়াসমিন আরাফাত, গাছা থানার সংগ্রামী আমীর জনাব মিয়াজ উদ্দিন মাস্টার,,
উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আবুসীনা নুরুল ইসলাম মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমীর আব্দুল লতিফ পশ্চিম থানা আমীর আনোয়ার হোসাইন, বাসন থানা আমীর আকরাম হোসেন, কাশিমপুর থানা আমীর ফরহাদ হোসাইন, কোনাবাড়ি থানা আমীর মইনুল হোসেন,পুবাইল থানা আমির এডভোকেট শামীম মৃধা, সদর মেট্রো থানা নায়েবে আমীর জনাব জালাল উদ্দিন সহ মহানগর ও থানার শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।





