logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু


প্রকাশিত হয়েছে : 28 November 2026, 12:18 pm

ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকালে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ২৩০টি চা বাগানের প্রায় ১ লাখ ৫৩ হাজার শ্রমিক ভোট দেবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পংকজ কন্দ। কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিং রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার রয়েছেন।

সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালেন্দি।

এ ছাড়া তিনটি প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক, নারী সহসাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা রয়েছেন।

নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

সব মিলিয়ে সারাদেশে প্রায় ৬২০টি প্যানেলে সাত হাজারের বেশি প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন পর এই নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব ও অধিকার আদায়ের প্রত্যাশা তৈরি হয়েছে।

জাতীয় এর আরও খবর
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা

বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

সাজেকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

যে কারণে দুই দিন সপ্তমী, আজও সপ্তমী তিথিতে পূজিত হচ্ছেন মা দুর্গা

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন</span>	 <br/> মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে
বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন
বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন
সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ
সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top