logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে : 8 September 2026, 8:59 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬)।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সুমন মিয়া ও তারেক মিয়াকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় লেহেন খাড়িয়ার বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে বিভিন্ন রঙের ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়।

পুলিশের হিসাব অনুযায়ী, প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা। সে হিসাবে জব্দ করা শাড়িগুলোর মোট মূল্য প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিকটবর্তী ভারতীয় সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে শাড়িগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। পরে এসব শাড়ি বিভিন্ন মার্কেটের দোকানে অধিক মূল্যে বিক্রি করা হতো।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ থেকে ৪ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক

শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা

লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি

শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী

শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে

শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের

বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা

নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top