logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত হয়েছে : 22 September 2026, 11:34 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস লছনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তিনজনেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাঁদের মধ্যে একজনের একটি পা ভেঙে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বাসের যাত্রী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, তাঁরা সিলেট থেকে শিক্ষাসফর শেষে ময়মনসিংহের উদ্দেশে ফিরছিলেন। বাসচালককে ধীরগতিতে গাড়ি চালানোর জন্য বলা হয়েছিল। হঠাৎ সিএনজিচালিত অটোরিকশাটি বাসের সামনে চলে এলে চালক দ্রুত ব্রেক করেও সংঘর্ষ এড়াতে পারেননি। দুর্ঘটনায় বাসের যাত্রীদের কেউ গুরুতর আহত না হলেও আতঙ্কে দুই ছাত্রী অচেতন হয়ে পড়েন বলে জানান তিনি।

সাতগাঁও হাইওয়ে থানার এসআই মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই আব্দুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক

ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক

শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা

শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী

মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন

মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত
ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক
ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণার দাবিতে মিছিল-সমাবেশ
শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা
শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা
হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ
হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্র, দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্র, দুই জমজ ভাইয়ের লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার
শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর, আতঙ্কে পরিবার
দুঃসময়ের স্মৃতি ও প্রত্যাশা || মো. রেদওয়ানুল ইসলাম
দুঃসময়ের স্মৃতি ও প্রত্যাশা || মো. রেদওয়ানুল ইসলাম
১ কোটি ৬৭ লাখ টাকার কোর্ট, নেই নিয়মিত খেলা
১ কোটি ৬৭ লাখ টাকার কোর্ট, নেই নিয়মিত খেলা
জেদ্দায় হৃদ্‌রোগে সাতকানিয়ার প্রবাসী যুবকের মৃত্যু
জেদ্দায় হৃদ্‌রোগে সাতকানিয়ার প্রবাসী যুবকের মৃত্যু
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সাজেকে ৬ পর্যটক আটক
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সাজেকে ৬ পর্যটক আটক
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা, অংশ নিল ৭৪০ শিক্ষার্থী
মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন
মাখন লাল কর্মকারের স্মরণে ভাড়াউড়া চা বাগানে নীরবতা পালন
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও
দারিদ্র্য জয় করে জিপিএ-৫, উচ্চশিক্ষার পথে রেশমির পাশে ইউএনও
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুট লম্বা ২৩ কেজি ওজনের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান
শ্রীমঙ্গলে রাত ৮টার পর দোকান খোলা, প্রশাসনের অভিযান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top