logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

তামিম, ইমরুলের আগ্রাসী শতকে বাংলাদেশের দাঁত ভাঙা জবাব

প্রকাশিত হয়েছে : ১ মে ২০১৫, ৩:১৮ অপরাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

পাকিস্তানের পাহাড় প্রমাণ রানের চাপ কি দারুণভাবেই না ঝেড়ে ফেললেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। শতক পাওয়া উদ্বোধনী এই দুই ব্যাটসম্যানের রেকর্ড জুটিতে ম্যাচ বাঁচানোর পথে রয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের রান বন্যার জবাব ব্যাটেই দিয়ে চতুর্থ দিনের খেলা শেষে খুলনা টেস্টকে সমতায় ফিরিয়েছেন দ্রুতগতিতে রান তোলা তামিম-ইমরুল।

শুক্রবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান। ১৩৮ রানে তামিম ও ১৩২ রানে ইমরুল যখন পঞ্চম দিন নতুন করে ব্যাট করতে যখন নামবেন, তখন ম্যাচ বাঁচানোর চাপটা আর থাকবে না।

২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ভালো সূচনার জন্য তাকিয়ে ছিল আগের টেস্টেই শতক করা তামিম-ইমরুলের দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২২৪ রানের উদ্বোধনী জুটি গড়ে নিজেদের রেকর্ড ভেঙেছিলেন তারা।

টানা দুই ম্যাচে নিজেদের রেকর্ড ভাঙার কৃতিত্ব দেখিয়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রায় সমতায় নিয়ে আসেন তামিম-ইমরুল। ২৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা, তাদের হাতে আছে পুরো ১০টি উইকেটই।

যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও নিজেদের করে নেন তামিম-ইমরুল। ২০১৩ সালে গলে পঞ্চম উইকেটে ২৬৭ রানের জুটি গড়ে আগের রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টানা তিন টেস্টে শতক করার কৃতিত্ব দেখান তামিম। সপ্তম শতকটি করে আশরাফুলকে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ড নিজের করে নেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।

তামিমের ১৮৩ বলের ইনিংসটি ১৩টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ইমরুলের ১৮৫ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ৩টি ছক্কায়।

টানা দুই ম্যাচে শতক পেলেন ইমরুল। দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ চার টেস্টে এ নিয়ে তিনটি শতক করলেন তিনি। পাকিস্তান ইনিংসের ৩৭তম থেকে ১৫৬তম ওভার পর্যন্ত উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এর আগে শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ৫৩৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে প্রথম ইনিংসে ৬২৮ রানে অলআউট হয় পাকিস্তান। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট করায় ২৯৬ রানের লিড পায় তারা।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও আসাদ শফিক স্বাগতিকদের হতাশ করে পাকিস্তানকে এগিয়ে নিতে থাকেন।

বৃহস্পতিবার যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন সরফরাজ-শফিক। দ্রুত রান তুলতে থাকা এই জুটি ভাঙার কৃতিত্ব অভিষিক্ত মোহাম্মদ শহীদের। তার বলে বদলি ফিল্ডার লিটন দাসের ক্যাচে পরিণত হয়ে ফিরেন সরফরাজ।

৮৮ রান করে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিদায়ে ভাঙে ১২৬ রানের ষষ্ঠ উইকেট জুটি। এরপর আর ভালো করতে পারেনি অতিথিরা। স্বাগতিকদের চমৎকার বোলিংয়ে ৩৪ রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।

তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দ্রুত ফিরে যান পাকিস্তানের শেষ ব্যাটসম্যানরা। ছয় টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার পথে ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরকে আউট করেন তাইজুল।

১৬৩ রানে ৬ উইকেট নিয়ে তাইজুল বাংলাদেশের সেরা বোলার। দিনের শেষ উইকেটটি নেন সাকিব আল হাসান। ফিরতি ক্যাচ নিয়ে শফিককে ফেরান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

শুক্রবারও মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিক। তার জায়গায় আগের দুই দিনের মতো ‘কিপিং’ শুরু করেন ইমরুল। দিনের আট ওভার খেলা হওয়ার পর তিনি সরে দাঁড়ালে গ্লাভস হাতে উইকেটে পেছনে আসেন মাহমুদউল্লাহ। পরে বাবরকে স্টাম্পিংও করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১২০ ওভারে ৩৩২ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২, সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯) ও ৬১ ওভারে ২৭৩/০ (তামিম ১৩৮*, ইমরুল ১৩২*)

পাকিস্তান: ১৬৮.৪ ওভারে ৬২৮ (হাফিজ ২২৪, সামি ২০, আজহার ৮৩, ইউনুস ৩৩, মিসবাহ ৫৯, শফিক ৮৩, সরফরাজ ৮২, ওয়াহাব ০, ইয়াসির ১৩, বাবর ১১, জুনায়েদ ০; তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০, শহীদ ১/৫৯, সাকিব ১/১৪৬)।

খেলাধুলা এর আরও খবর
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম

বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম

ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল

ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল

রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

<span style='color:red;font-size:16px;'>সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল</span>	 <br/> গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৪২ বোতল দেশীয় মদসহ আটক ১
শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ৪২ বোতল দেশীয় মদসহ আটক ১
মৌলভীবাজারে মণিপুরী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে মণিপুরী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চিকিৎসাসেবা সংকটে চা শ্রমিক, ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
চিকিৎসাসেবা সংকটে চা শ্রমিক, ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
দেশে ৯৮ শতাংশ শিশু হামের টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
দেশে ৯৮ শতাংশ শিশু হামের টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
দুই দশক পর ২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ
দুই দশক পর ২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম
ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা
ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা
<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত
সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত
ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল
ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল
চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের জল্পনা, কেন ভাঙছে মৌনী-সূরজের সংসার?
চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের জল্পনা, কেন ভাঙছে মৌনী-সূরজের সংসার?
শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে মিলল প্রাণঘাতী কোবরা, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে মিলল প্রাণঘাতী কোবরা, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর
মা দিবসে ‘সব নারীতেই মা’ শীর্ষক ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী শুরু
মা দিবসে ‘সব নারীতেই মা’ শীর্ষক ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী শুরু
আর্থিক শৃঙ্খলা ও শুদ্ধাচারে কঠোর হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের
আর্থিক শৃঙ্খলা ও শুদ্ধাচারে কঠোর হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
শ্রীমঙ্গলে র‍্যালি ও চেকপোস্টে পুলিশ সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গলে র‍্যালি ও চেকপোস্টে পুলিশ সপ্তাহের উদ্বোধন
মৌলভীবাজারে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া
ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া
চা শ্রমিকদের নিয়ে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহারের দাবি
চা শ্রমিকদের নিয়ে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহারের দাবি
মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা
মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা
দেশীয় মাছ
দেশীয় মাছ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top