logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বিহারে মেয়েদের ফোনে মিসডকল দিলেই জেল!

প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১০:২৭ পূর্বাহ্ণ

Mobileবিচিত্র সংবাদ ডেস্ক ::
রাত দুপুরে কোনও মেয়েকে মিসড কল দেওয়ার আগে এবার থেকে দশবার ভাবুন। অন্তত ভারতের বিহারের বাসিন্দারা এখন এটাই ভাবছেন। কারণ, বিহার পুলিশের সিদ্ধান্ত, এবার থেকে কোনও নারীকে  মিসড কল দেওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে ঠাঁই হবে শ্রীঘরে।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, মঙ্গলবারই এ বিষয়ে বিহার রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও জিআরপি-র এসপিদের সার্কুলার পাঠানো হয়েছে। সিআইডি ইনসপেক্টর জেনারেল অরবিন্দ পান্ডে বলেছেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে পুলিশ, তা নিশ্চিৎ করতে হবে। পান্ডে আরও বলেছেন, কোনও মেয়েকে বারবার মিসড কল দেওয়া একটা গুরুত্বপূর্ণ অপরাধ বলে গণ্য করা হতে পারে। এতে ওই নারী নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, আতঙ্কিত হতে পারেন, তাঁর মনের শান্তি, স্বস্তি উধাও হতে পারে। আমরা তাই বারবার মেয়েদের মিসড কল দেওয়াকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ডি (১) ও (২) ধারায় পিছু নেওয়া, নজরদারি চালানোর মতো অপরাধ বলে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছি।

কিন্তু একান্ত প্রয়োজনে, ব্যালেন্স না থাকলে বা না দেখে ভুলবশত যদি কোনও মেয়েকে মিসড কল দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কী হবে? পাণ্ডে বলেছেন,  দু-একবার মিসড কল দেওয়া হলে সেটাকে উপেক্ষা করতেই বলা হয়েছে পুলিশ কর্মকর্তাদের। কিন্তু একই ঘটনা যদি বারবার ঘটে এবং কোনও মেয়েকে হয়রানি করার উদ্দেশ্য নিয়েই মিসড কল দেওয়া হয়, তাহলে কিন্তু কঠোর হতে হবে পুলিশকে।

প্রসঙ্গত দিল্লির নির্ভয়া গণধর্ষণকাণ্ডে শোরগোল হওয়ার পরই ভারতীয় দণ্ডবিধিতে ৩৫৪বি (২) ধারাটি সংযোজিত হয়েছে। এতে বলা হয়েছে, কোনও নারী পুলিশের কাছে অবাঞ্চিত মিসড কলের ব্যাপারে অভিযোগ জানালে ফৌজদারি মামলা দায়ের হবে। এক্ষেত্রে অবশ্য দুটি বিষয় জরুরি। প্রথমত, মিসড কল দেওয়া ব্যক্তিটিকে পুরুষ হতে হবে, দ্বিতীয়ত, মিসড কলের পিছনে কু-মতলব আছে, এটা স্পষ্ট হতে হবে।

পান্ডে বলেছেন, অচেনা পুরুষের কাছ থেকে মিসড কল পেয়ে বিব্রত হলেও আইনি সুরাহার রাস্তা যে সামনে রয়েছে, এটা মহিলাদের জানা উচিত। তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। পুলিশ তাদের সবরকমভাবে সাহায্য করবে।

জাতীয় এর আরও খবর
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি

মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম

৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের

সর্বশেষ সংবাদ
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে মে দিবসের সমাবেশে চা শ্রমিকদের ভূমির অধিকারসহ নানা দাবি

মে দিবসে কুলাউড়ায় বাসদের মিছিল-সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান

মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম
মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম
বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ
বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি

আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন

ডিবি পরিচয়ে মুক্তিপণ দাবি: শ্রীমঙ্গলে প্রতারণা চক্রের ফাঁদ থেকে রক্ষা পেলেন ব্যবসায়ী
ডিবি পরিচয়ে মুক্তিপণ দাবি: শ্রীমঙ্গলে প্রতারণা চক্রের ফাঁদ থেকে রক্ষা পেলেন ব্যবসায়ী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের পথে ঐতিহাসিক অগ্রগতি
এই মৌসুমে সিলেট বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত মৌলভীবাজারে, রেকর্ড ১৯০ মিলিমিটার

শ্রীমঙ্গলে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৭ লাখ টাকার মালামাল

কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, নিরলসভাবে কাজ করছে কর্মীরা

মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হামলা: ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top