logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ঈদ উপলক্ষে গরম হয়ে ওঠছে চট্টগ্রামের মসলার বাজার

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ৪:০৯ অপরাহ্ণ

মসলা

পূর্বদিক ডেস্ক ::

ঈদুল আযহাকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামের মসলার বাজার গরম হয়ে উঠেছে। বাজারে দাম বেড়ে যাওয়া মসলার মধ্যে আছে ধনিয়া, মরিচ ও রসুন। কমেছে ব্রয়লার মুরগির দাম । সবজির মধ্যে দাম বেড়েছে ফুলকপি, টমেটো ও ধনেপাতার।

গত একমাসের ব্যবধানে মরিচ, ধনিয়া ও রসুনের দাম কেজিতে ১০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন এসব পণ্যের খুচরা বিক্রেতারা।

নগরীর রিয়াজ উদ্দিন বাজার ও কাজির দেউড়ী কাঁচা বাজার ঘুরে দেখো গেছে, দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষে আছে ধনিয়া।  গত অগাস্টে মাসে খুচরা বাজারে ধনিয়া বিক্রি হয় প্রতি কেজি ১৮০ টাকায়। গত একমাসের ব্যবধানে কয়েক ধাপে দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ২২০ টাকায়। চীন থেকে আমদানি করা রসুনের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।

গত দুই সপ্তাহের ব্যবধানে পেয়াঁজের দাম কমেছে কেজিতে চার থেকে ছয় টাকা।

ভাল মানের ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৬ থেকে ৩৮ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারের জগদীশ স্টোরের স্বত্তাধিকারী জগদীশ চন্দ্র দাশ বলেন, ঈদ উপলক্ষে বাজারে এসব পণ্যের চাহিদা বাড়ায় বিভিন্ন কারণ দেখিয়ে গত একমাসে পাইকারি বিক্রেতারা এসব পণ্যের দাম বাড়িয়েছেন। “পাইকারি থেকে বেশি দামে কেনায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

বাড়ছে শুকনা মরিচের দরও। রিয়াজ উদ্দিন বাজারের ফয়সাল স্টোরের মালিক মো. ফয়সাল বলেন, ভারতীয় মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৩০ টাকায় আর দেশি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। দুই সপ্তাহে দুই ধরনের মরিচের দামই কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে আদা। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিকেজি আ‍দা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর দেশি আদা আকারভেদে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি।

বাজারে মসলার দাম বাড়লেও কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগি দাম কমেছে প্রতি কেজিতে ২৫ টাকা। গত সপ্তাহের ১৪৫ টাকা কেজি দরের ব্রয়লার মুরগি শুক্রবার বিক্রি হয় ১২০ টাকায়। রিয়াজ উদ্দিন বাজারের মুরগি বিক্রেতা আলমগীর বলেন, ঈদ যত এগিয়ে আসছে ব্রয়লার মুরগির দাম তত কমে যাচ্ছে।

তবে হেরফের হয়নি ইলিশের দামে। আগের মতই ইলিশ বিক্রি হচ্ছে আকারভেদে ৬০০ থেকে ৮০০ হাজার টাকার মধ্যে।

এছাড়া সবজির দর স্থিতিশীল থাকলেও ফুলকপি ও টমেটোর দাম বেড়েছে। গত সপ্তাহের ১২০ টাকা কেজি দরের ফুলকপি শুক্রবার বিক্রি হয় ১৬০ টাকায়। আর কেজিতে ২০ টাকা বেড়ে টমোটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা আলম সৈয়দ বলেন, “কিছুদিন আগের বৃষ্টির কারণে ফুলকপি পঁচে যায়। বৃষ্টির আগে রিয়াজউদ্দিন বাজারে প্রতিদিন ৩০ থেকে ৪০ বস্তা ফুলকপি আসত সেখানে গতকাল এসেছে মাত্র ৩ বস্তা ফুলকপি।” এছাড়াও বেড়েছে ধনে পাতার দাম। কেজিতে প্রায় ৭০ টাকা বেড়ে ধনেপাতা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারের ধনে পাতার পাইকারী বিক্রেতা আহমন নবী বলেন, সরবরাহ কম থাকায় ধনেপাতার দাম বেড়েছে।

জাতীয় এর আরও খবর
ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি

দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য

দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মৌলভীবাজারের জাকির হোসেন উজ্জ্বল

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
<span style='color:red;font-size:16px;'>চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ফিরল স্বস্তি</span>	 <br/> তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
চা শ্রমিক ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ফিরল স্বস্তি
তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির সংবাদ সম্মেলন
একটা ফ্যামিলি কার্ড হইলে বহুত উপকার হইবো, আমরা অসহায় গরীব মানুষ
একটা ফ্যামিলি কার্ড হইলে বহুত উপকার হইবো, আমরা অসহায় গরীব মানুষ
শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা পড়ল অজগর, উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে হাইল হাওরে জালে ধরা পড়ল অজগর, উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর
ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে সনাক-টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
শ্রীমঙ্গলে সনাক-টিআইবি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত: মানববন্ধন ও চারাগাছ বিতরণ
মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত: মানববন্ধন ও চারাগাছ বিতরণ
<span style='color:red;font-size:16px;'>‘প্রতীতি’র মোড়ক উন্মোচন</span>	 <br/> বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা
‘প্রতীতি’র মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত নৃপেন্দ্রলাল দাশকে সংবর্ধনা
মৌলভীবাজারে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম
মৌলভীবাজারে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মনিরুল ইসলাম
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভা
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সভা
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
বিজিবির প্রচেষ্টায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল
বিজিবির প্রচেষ্টায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরল
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শনে এমপি
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ, কাজ স্থগিত
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কুলাউড়া সীমান্তে ৩,৩৮৪ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা
মৌলভীবাজারে সরকারি চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, পানিতে নষ্ট বহু চালের বস্তা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top