logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

খুলনা টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : 7 November 2014, 11:35 am

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল মুশফিকুর রহিমের দল। ৫ বছর পর বাংলাদেশ পেল টেস্ট সিরিজ জয়ের স্বাদ। বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পরিসংখ্যানটাও আজ বাংলাদেশের পক্ষেই ছিল। টেস্টে পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে ৩১৪ রান তাড়া করে জেতার ইতিহাস নেই জিম্বাবুয়ের। বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করলেন সাকিব-তাইজুল। দুজন ১৫ রানেই ফিরিয়ে দিলেন জিম্বাবুয়ের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে। মাঝে জয়টা ফিকে হতে শুরু করেছিল হ্যামিল্টন মাসাকাদজা ও রেজিস চাকাভার দৃঢ়তায়।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৩৬৮ রানের ২৫৯ রান জোগান দিয়েছিলেন মাসাকাদজা ও চাকাভা। দুজন পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও একই ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রচেষ্টা দুই ব্যাটসম্যানের। অবশেষে দারুণ এক গুগলিতে চাকাভাকে ফিরিয়েছেন জুবায়ের হোসেন। চাকাভা ফেরার আগে করেছেন ২৭ রান। দুজনের চতুর্থ উইকেট জুটিতে উঠেছে ৭০ রান।
চাকাভা ফিরলেও মাসাকাদজা টিকে থাকলেন আরও কিছুক্ষণ। ৩৩ রানে সাকিবের বলে একটা সুযোগ দিয়েছিলেন মাসাকাদজা। কিন্তু শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হক ক্যাচটা লুফে নিতে পারেননি। প্রথম ইনিংসে শতক হাঁকানো মাসাকাদজা ৬১ রানে আবারও সেই সাকিবের বলে সিলি পয়েন্টে ক্যাচ তুলে দিলেন। এবার আর ভুল করেননি মুমিনুল। দারুণভাবে লুফে নিলেন ক্যাচটা। আর এতেই নেমে গেল বাংলাদেশের ‘কাঁটা’টা । মাসাকাদজা ফিরে যাওয়ার পর বাংলাদেশের জয়টা হলো স্রেফ সময়ের ব্যাপার। মাত্র ১৪ রানে জিম্বাবুয়ে হারাল শেষ ৫ উইকেট। সাকিব আর তাইজুলের ভেলকিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, জিম্বাবুয়ে অলআউট ১৫১ রানে।
ম্যাচসেরা নিঃসন্দেহে সাকিব আল হাসান। তবে সাকিবের দিনে আলো ছড়ালেন প্রথম ম্যাচের নায়ক তাইজুলও। দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৩ উইকেট। প্রশংসনীয় বল করেছেন জুবায়েরও, নিয়েছেন ২ উইকেট। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে ধীরে ধীরে ফিকে করে তোলা মাসাকাদজা–চাকাভা জুটি তিনিই ভেঙেছেন।
বাংলাদেশের লক্ষ্য এবার জিম্বাবুয়েকে বাংলাওয়াশ দেওয়া। সেই সুযোগ মুশফিকের দল পাচ্ছে চট্টগ্রামে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১২ নভেম্বর। এই জয়ের ফলে বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিয়ে ১০ নম্বর থেকে নয়ে উঠল ।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top