logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

জিম্বাবুয়েকে ৬৮ রানে হারিয়ে ২-০ এ এগিয়ে গেল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : 24 November 2014, 8:08 am

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেও জয়যাত্রা অব্যাহত রেখেছে টাইগাররা। বাংলাদেশের বোলারদের দাপটে ৬৮ রানে জয় পায় স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ১৮৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

দলের পক্ষে আরাফাত সানি একাই নিয়েছেন সর্বোচ্চ চারটি উইকেটে। ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন তিনটি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মধ্যে চারটি উইকেটের পতন ঘটে সফরকারীদের।

প্রথম ওভারের শেষ বলেই জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হানেন মাশরাফি। হ্যামিল্টন মাসাকাদজাকে শূন্য রানে সাজঘরে পাঠান তিনি। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৩৭ রানের মাথায় ভুসি সিবান্দাকে (২১) বোল্ড করে মাঠ ছাড়া করেন মাশরাফি। এরপর নবম ওভারে আবারও আঘাত হানেন মাশরাফি। মাশরাফির বলে মাহমুদুল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা (১৬)। এরপর দলীয় ৫০ রানের মাথায় আরাফাত সানির বলে মাহমুদুল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ব্রেন্ডন টেইলর (৮)।

দলীয় ৫০ রানে চার উইকেট পতনের পর বিপর্যয় কাটিয়ে উঠতে দলের হাল ধরেন রেগিস চাকাবভা ও সলোমন মায়ারে। তবে বেশিক্ষণ টিকে থাকেনি এই জুটি। আল-আমিনের বলে মাশরাফির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন চাকাবভা (৩২)।

এরপর সাকিব আল হাসানের বলে আরাফাত সানির চমৎকার ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সলোমন মায়ার। তবে এরপর আর কেউই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

এর আগে গতকাল রোববার দুপুরে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান করে বাংলাদেশ। চমৎকার সূচনার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে ১৫৮ তুলেন। ৭৫ রান করে তামিম ফিরে যাওয়ার এক বল পরেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।

অপর ওপেনার বিজয় ফিরে যান দলীয় ১৭৩ রানের মাথায়। আউট হওয়ার আগে ৮০ রান করেন বিজয়। দুই বল পরে আবারও উইকেট পাওয়ার উল্লাসে মাতেন জিম্বাবুয়ের বোলার পানিয়াঙ্গারা। দুই বল মোকাবেলা শেষে কোনো রান না করেই ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা সাব্বির।

এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বেশিক্ষণ টিকেনি তাদের জুটিও। কামুঙ্গুজির করা ৪৪তম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ ও মুশফিক। বাংলাদেশের রান তখন ২০৪। ৪৭তম ওভারের শেষ বলে চাতার মাপা বলে ব্যাট চালিয়ে বোল্ড হন মাশরাফি। মুশফিক আউটের পর উইকেটে আসেন মুমিনুল। তার সঙ্গে রুবেল মিলে ৫০ ওভার ব্যাটিং করে দলের স্কোর ২৫০ পার করান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫১ রান।

১০ ওভার বোলিং করে ২ উইকেট নেওয়া কামুঙ্গুজি জিম্বাবুয়ের পক্ষে সফল বোলার। এছাড়া পানিয়াঙ্গারা ২টি,সিবান্দা ও চাতার ১টি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তামিম-এনামুল। সর্বোচ্চ রেকর্ডটি মেহরাব হোসেন ও শাহরিয়ারের। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এ দুই ব্যাটসম্যান ১৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।

রোববার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শিশিরের প্রভাব ঠেকাতে সিরিজের শেষ ৪টি ম্যাচ এক ঘণ্টা করে এগিয়ে আনায় আজকের ম্যাচটি সাড়ে ১২ টায় শুরু হয়েছে।

৮৭ রানে প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top