logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

ভারতকে চারদিনেই হারাল অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে : 20 December 2014, 8:25 am

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

একদিন বাকি থাকতেই দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে ভারতকে উড়িয়ে দিয়ে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ৪ ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্টিভেন স্মিথের দল।
মিচেল জনসনের জাদুকরি এক স্পেলে চতুর্থ দিন সকালে পথ হারায় ভারতের দ্বিতীয় ইনিংস। ২২৪ রানে অলআউট হয়ে যায় তারা। জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
শনিবার ব্রিসবেনের গ্যাবায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য বিপদে পড়েছিল স্বাগতিকরা।
উমেশ যাদবের প্রথম ওভারে লাফিয়ে ওঠা বলে আঙুলে চোট পান অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এরপর ব্যাট করলেও ৬ রানের বেশি করতে পারেননি তিনি। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ইশান্তেরই একটি বাউন্সারে হুক করতে গিয়ে বল আকাশে তুলে দেন শেন ওয়াটসন। কোনো রান করেই ধোনির হাতে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় তাকে। ২২ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্রাথমিক বিপর্যয় সামাল দেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্স ও অধিনায়ক স্টিভেন স্মিথ। জুটিটি মাত্র ৯.৫ ওভার স্থায়ী হলেও দ্রুত রান তুলে দলের ওপর থেকে চাপ সরিয়ে দেন তারা। তৃতীয় উইকেটে ৬.৪০ গড়ে এই জুটি ৬৩ রান তোলে।
রজার্সের অবদানই বেশি এতে। ১০টি চারে ৫৭ বলে ৫৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে শতক করা স্মিথ আউট হন ২৮ রান করে। আগের ইনিংসে ১৩৩ রান করা এই ব্যাটসম্যানই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
রজার্স, স্মিথ ও শন মার্শের পর দ্রুত আউট হয়ে ফেরেন ব্র্যাড হ্যাডিনও। তবে ১২২ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে।
মিচেল মার্শ ও জনসন আর কোনো উইকেট পড়তে না দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৩৮ রান দিয়ে ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইশান্ত। উমেশ যাদব ২ উইকেট নিতে খরচ করেন ৪৬ রান।

দিনের শুরুতে ভারতের ইনিংসে ধস নামিয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথটা অবশ্য তৈরি করে দেন জনসনই। গ্যাবার বাউন্স, টার্ন আর সুইংকে কাজে লাগিয়ে ভারতের ব্যাটসম্যানদের ভোগান দারুণ ফর্মে থাকা এই পেসার।
দিনের খেলা শুরুর আগে নেটে অনুশীলন করতে গিয়ে চোট পাওয়ায় সকালে ব্যাট করতে নামতে পারেননি আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তার পরিবর্তে চেতেশ্বর পূজারার সঙ্গে ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
আগের ম্যাচের দু্ই ইনিংসে শতক করা কোহলি মাত্র ১ রানই করতে পারেন। দারুণ এক ডেলিভারিতে কোহলিকে বোল্ড করেন জনসন। পরের ওভারে অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মাকে ফেরান তিনি।
৪ ওভারে ছোট স্পেলে ১৪ রান দিয়ে জনসনের এই ৩ উইকেট শিকারে এলোমেলো হয়ে পড়া ভারতের ইনিংস আর কখনোই গতি পায়নি।
অভিষিক্ত জস হ্যাজলউড তুলে নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর পূজারাকে।
স্রোতের বিপরীতে একাই লড়াই চালিয়ে যাওয়া ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লায়ন। চোট কাটিয়ে পড়ে মাঠে নামার পর ৮টি চারের সাহায্যে ১৪৫ বলে ৮১ রান করেন তিনি।
লায়ন এরপর বরুন অ্যারনকেও ফেরান। আর আগের দিন মুরালি বিজয়কে আউট করা মিচেল স্টার্ক পান রবিচন্দ্রন অশ্বিনের উইকেট।
যাদবকে আউট করে ভারতের ইনিংস গুড়িয়ে দেয়ার শেষ কাজটুকু করেন জনসনই। ৬১ রানে ৪ উইকেট নেন তিনি।
স্টার্ক ২ উইকেট পান ২৭ রানে। লায়ন ২ উইকেট নিতে খরচ করেন ৩৩ রান। আর হ্যাজলউড ৭৪ রানে নেন ২ উইকেট।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top