logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর

প্রকাশিত হয়েছে : 5 February 2026, 8:46 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলালের পক্ষে বিশাল গণসংযোগ জনসমুদ্রে পরিণত করেছে মৌলভীবাজার শহর। বিপুল মানুষের অংশগ্রহণে পুরো এলাকা দেয়ালঘড়ির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগ কোর্ট রোড, চৌমুহনা, কুসুমবাগ, সিলেট রোড ও শাহ মোস্তফা রোড প্রদক্ষিণ করে মৌলভীবাজার–৩ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণসংযোগে ব্যানার, ফেস্টুন ও দেয়ালঘড়ি প্রতীক হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পুরো পথজুড়ে ‘দেয়ালঘড়ি–দেয়ালঘড়ি’ স্লোগানে শহরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। মুহূর্তেই গণসংযোগটি রূপ নেয় বিশাল জনসমাবেশে।

গণসংযোগে অংশ নিয়ে মাওলানা আহমদ বিলাল বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য নির্বাচনে এসেছেন। নির্বাচিত হলে মৌলভীবাজার সদর ও রাজনগরকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, সব কাঁচা রাস্তা পাকাকরণ, গ্যাস সংকট নিরসন, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ, ঘুষমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগ চলাকালে মাওলানা আহমদ বিলাল পথচারী, রিকশা ও টমটম চালক, ভ্যানচালক, যাত্রী এবং আশপাশের দোকানের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি দেখে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও বিজয়ের প্রত্যাশা লক্ষ্য করা যায়।

পূর্বদিক/ডেস্ক/টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top