logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম

প্রকাশিত হয়েছে : 10 February 2026, 1:05 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রচার-প্রচারণার শেষ দিনে এসে চমক দেখালেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ¦ শওকতুল ইসলাম শকু। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটে। উপজেলার সবক’টি ইউনিয়ন থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে মিছিল পরিণত হয় বিশাল জনসমুদ্রে। আর এই বিশাল মিছিল থেকে বারংবার আওয়াজ উঠে ধানের শীষের পক্ষে। এ মিছিলে মানুষের গণজোয়ারে ইতিহাস সৃষ্টি করেছে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

এরআগে সোমবার দুপুর থেকে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে জড়ো হতে থাকেন। এসময় বিএনপির সমর্থক ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। পরে বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা বিশাল প্রচার মিছিল করে পুরো শহর প্রদক্ষিণ করেন।
বিকেল সাড়ে চারটায় স্বাধীনতা স্মৃতিসৌধে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ¦ শওকতুল ইসলাম শকু।

এসময় তাঁর সহধর্মিণী মিলি ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুলাউড়াবাসী দল, মত, নির্বিশেষে উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি বিএনপির চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিবেন। আমি এমপি নির্বাচিত হলে উন্নয়ন ও নিরাপত্তা, স্মার্ট নগর, যোগাযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ , শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ, সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিয়ে দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তুলবো। এটাই আমার লক্ষ্য। আমার রাজনীতি উন্নয়নের, নিরাপত্তার ও মানবিক মর্যাদার, আধুনিক কুলাউড়া বিনির্মাণ করাই আমার অঙ্গীকার।

শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়ার জনগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমার দৃঢ় বিশ^াস। আমি নির্বাচিত হলে আমার কাছে আসতে কারো কাছে ধরণা দিতে হবেনা। আমার ঘরের দরজা কুলাউড়ার সাধারণ জনগণের জন্য অতীতের ন্যায় খোলা থাকবে। যেকোন সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসবেন। আমি সবধরণের সহযোগিতা করবো। অবহেলিত কুলাউড়ায় উন্নয়ন করার জন্য আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কুলাউড়াবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার জীবনের শেষ ধাপে এসে আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এটা আমি বিশ^াস করি।

জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, কমর উদ্দিন আহমদ কমরু, বহির্বিশ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল মন্নান, প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত সোহেল, বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মনু ও সুফিয়ান আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, নিউহ্যাম বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মুহিবুর রহমান মলাই, কাওসার আরিফ, হারুনুর রশীদ,

উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ধানের শীষের প্রচারণায় লন্ডন থেকে এসে সমাবেশে যোগ দেয়া লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে আনব। দেশের সামগ্রিক উন্নতির জন্য ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি দেশের নেতৃত্বে আসা অপরিহার্য।’ তিনি আরো বলেন, একজন যোগ্যতাসম্পন্ন ও ভালো মনের মানুষের পক্ষে কাজ করতে দেশে এসেছি। এবার কুলাউড়ার জনগণ ধানের শীষের প্রার্থীকে তাদের রায়ে বেছে নিবেন এটা বিশ^াস করি। ‘বিএনপির প্রত্যেকটি অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে এই আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য। জনগণ যেহেতু আমাদের পাশে আছে, কোনো কিছুই ধানের শীষকে পরাজিত করতে পারবে না।

বিএনপি নেতা সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মনু, সুরমান আহমদ ও আব্দুল কাইয়ুম মিন্টু বলেন, কুলাউড়ার রাজপথে ধানের শীষের মিছিলে মানুষের যে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা স্মরণকালের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল পরিণত হয় জনতার বিশ্বাস, ঐক্যে। স্লোগানের গর্জন, মানুষের ঢল আর চোখে-মুখে দৃঢ় প্রত্যয় স্পষ্ট করে দিয়েছে কুলাউড়াবাসী পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ। এই গণজোয়ারই প্রমাণ করে, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আজ কুলাউড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষায়।

পূর্বদিক/ডেস্ক/টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top