logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব
সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন নাসের রহমান

প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধিঃ শপথ নেওয়ার পর মৌলভীবাজারে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সংসদ সদস্য এম নাসের রহমান।

মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে সদর উপজেলার গিয়াসনগর বাজারে প্রবেশ করলে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

শুভেচ্ছা গ্রহণের পর এম নাসের রহমান একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলা শহর প্রদক্ষিণ করেন।

গাড়িতে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে সর্বস্তরের জনতার শুভেচ্ছার জবাব দেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নেড়ে তাকে অভিনন্দন জানান।

শহর প্রদক্ষিণ শেষে নিজ বাড়ি বাহারমর্দানে পৌঁছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এম নাসের রহমান। জিয়ারত শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম নাসের রহমান বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো ইতিমধ্যে পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরু হয়ে গেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আর খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমাদের মৌলভীবাজারেও এই কর্মসূচি হবে। সেই সঙ্গে আমরা ভৌত অবকাঠামো, রাস্তাঘাট ও ব্রিজের কাজ শুরু করব।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় বসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড, এটার পাইলট প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে অনেক থানায় ও ওয়ার্ডে এটি শুরু হবে। মৌলভীবাজার-রাজনগরসহ সারা জেলা এ থেকে বাদ পড়বে না। এসব কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কমিটি গঠন করে দিয়েছেন।”

এম নাসের রহমান বলেন, ‘খাল খননের জন্য বাছাই করে প্রকল্প নেওয়া হবে যাতে কৃষি উৎপাদনে সহায়ক হয়। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছি এবং সুপেয় পানির জন্য গ্রামে ডিপ টিউবওয়েল স্থাপনে কাজ করব। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। আশা করছি ঈদের পরেই সব কার্যক্রম চালু করতে পারব। আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি ইনশাআল্লাহ তাদের সবার জন্যই আমি কাজ করব। মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতের সম্মানী ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী জুলাই থেকে রাস্তাঘাটের কাজ শুরু হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ মো. আবদুল মুকিত, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মতিন বকস, শ্যামলী সূত্রধর, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট বকসী জুবায়ের, সেলিম সালাউদ্দিন, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. বদরুল আলম, আয়াছ আহমেদ, এম ইদ্রিস আলী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক রেজা করিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্যসচিব মোনাহিম কবীর, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্র নেতা জনি আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলিসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

পূর্বদিক/ ডেস্ক/ টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা

ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা

চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

সর্বশেষ সংবাদ

চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top