রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার
প্রকাশিত হয়েছে : ১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তাবহ মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে অদ্য (১মার্চ), বিকাল পাঁচটায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বকশী ইকবাল আহমদ( বাংলার দিন),ডাঃ সাদিক আহমদ(বাসস) , এডভোকেট নুরুল ইসলাম শেফুল( দি সাউথ এশিয়ান টাইমস ), খালেদ চৌধুরী( চ্যানেল এস ), শেখ সিরাজুল ইসলাম সিরাজ( নিউজ 24 ), আব্দুল বাছিত বাচ্চু( ভয়েস অব এশিয়া )। শুভেচ্ছা বক্তব্যে শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনে জামায়াতের প্রশংসা করা হয়।
মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী।
জাতির দর্পণ সম্মানিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আকমল হুসেন নিপু( প্রথম আলো),সালেহ এলাহী কুটি( দেশ টিভি ),আনোয়ারুল ইসলাম জাবেদ (সংবাদ , আব্দুল আজিজ (নয়া দিগন্ত ), মোঃ ইদ্রিস আলী (আমার দেশ ), এস.এম মেহেদি হাসান (দৈনিক বর্তমান),মুজাহিদ আহমদ ( পূর্ব দিক ),আফরোজ আহমদ(যমুনা টিভি ),মো: মাসুদ আহমদ(বাংলাদেশের আলো ), হুসাইন আহমদ ( যুগান্তর), সৈয়দ বয়তুল আলী(বাংলাদেশ প্রতিদিন ),সালাউদ্দীন ইবনে শিহাব(সাপ্তাহিক পূর্বদিক),মো: আব্দুর রব(চ্যানেল ২৪)মো: জসিম উদ্দিন(মনু বার্তা)মোঃ আজাদুর রহমান,( দৈনিক সংগ্রাম), মোঃ মাহবুবুর রহমান রাহেল(এশিয়ানটিভি), মামুনুর রশিদ মহসিন (মুক্তকথা )এম এ হামিদ, (এখন টিভি ),মোঃ আব্দুল কাইয়ুম (দৈনিক সংবাদ )মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক যায়যায় দিন),সৈয়দ মমসাদ আহমদ (দৈনিক দিনকাল),দুরুদ আহমদ, (দৈনিক মৌমাছি কন্ঠ ), জুলফিকার আলী ভুট্টো (দেশ সংবাদ ), জাফর খান (বিজয় টিভি ), মইনুল ইসলাম চৌধুরী (এশিয়া বাণী ), রোমান আহমদ (দেশের কন্ঠ ), বকশী আক্তারুজ্জামান (বাংলার দিন) মনজু বিজয় চৌধুরী( চ্যানেল এস ), অলি আহমদ মাহিন (জাগ্রত সিলেট )সহ প্রায় শতাধিক সংবাদ কর্মী। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।
পূর্বদিক/ ডেস্ক/ টিকে





