logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য

প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। ছবি: পূর্বদিক

সিনিয়র রিপোর্টার: শিক্ষাজীবনে ‘জিপিএ-৫’কে অনেকেই সর্বোচ্চ অর্জন হিসেবে দেখেন। তবে বাস্তবতা হলো, কেবল জিপিএ-৫ থাকলেই জাতীয় পর্যায়ের ভর্তি যুদ্ধে টিকে থাকা নিশ্চিত হয় না। মেধা, আগ্রহ এবং অধ্যবসায়ের সমন্বয়ই শেষ পর্যন্ত সাফল্যের পথ তৈরি করে, তারই এক উজ্জ্বল উদাহরণ বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের এই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে দুটি বিভাগে স্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ২৫ মার্চ প্রকাশিত ফলাফলে দেখা যায়, কাব্য থিয়েটার বিভাগে দ্বিতীয় এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে উনিশতম স্থান অর্জন করে।

পরবর্তীতে ২৯ মার্চ তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তি সম্পন্ন করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাব্য জানায়, সে সবসময় নিজের আগ্রহ ও প্যাশনকে অনুসরণ করতে চেয়েছে। পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পাওয়ায় সে আনন্দিত এবং ভবিষ্যতে নিজেকে আরও বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

কাব্য বলেন, “এইচএসসিতে অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়ায় প্রথমে হতাশ হয়েছিলাম। তবে ভেঙে না পড়ে পড়াশোনায় আরও মনোযোগী হই। নানা ব্যর্থতার পর আজকের এই সাফল্য এসেছে। জিপিএ-৫ না পেয়েও পছন্দের বিষয়ে ভর্তি হতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

শিক্ষাজীবনে কাব্যের ধারাবাহিক সাফল্য রয়েছে। ২০২৩ সালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে এবং ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসিতে ৪.৫৮ অর্জন করে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, ফটোগ্রাফি ও দাবায় বিভিন্ন পুরস্কার অর্জনের মাধ্যমে তার সৃজনশীল প্রতিভারও পরিচয় মিলেছে।

শ্রীমঙ্গল শহরের মাস্টারপাড়া আবাসিক এলাকার ‘বিজয় কুটির’-এ বসবাসরত কাব্য একটি শিক্ষিত ও সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছে। তার দাদা ছিলেন ন্যাশনাল টি কোম্পানির প্রাক্তন চা বাগান ব্যবস্থাপক বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্প। বাবা বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন একজন সাংবাদিক ও আবৃত্তিচর্চার সংগঠক এবং মা তনুশ্রী গোস্বামী। পরিবার ও আত্মীয়স্বজনদের অনুপ্রেরণাই তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।

কাব্য তার ভবিষ্যৎ পথচলার জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

সর্বশেষ সংবাদ

ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
পানিতে ডুবে ভারতীয় অভিনেতা রাহুলের মৃত্যু
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির পূর্বে ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা
সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে দেলোয়ার হোসেনকে সম্মাননা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top