logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ২ এপ্রিল ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে হেলিম মিয়া ওরফে ছিকন আলী (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন ওরফে শাহ পরান ওরফে রূপন মিয়া (৩৭), মৌলভীবাজার সদর থানার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর (নসিবপুর) গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর থানার পতন (শাহবন্দর) গ্রামের মো. অভি (২৪)।

অভিযানকালে তাদের ব্যবহৃত প্রাইভেট কার থেকে একটি কাটার মেশিন, একটি ধারালো দা, একটি ছুরি, একটি লোহার পাইপ, একটি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও থানা রেকর্ড পর্যালোচনায় আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় চুরি ও নারী নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ
জ্বালানি সংকট মোকাবিলা: সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ভাবনা
জ্বালানি সংকট মোকাবিলা: সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ভাবনা
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত
কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
নেপালের মন্ত্রিসভায় ৩৩% নারী: নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
হামলার ঘটনায় বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চা শ্রমিকরা
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, গুরুতর আ’হত ১
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top