logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জনবল সংকটে ৫০ শয্যার হাসপাতাল, চলছে ৩১ শয্যায়

প্রকাশিত হয়েছে : ৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীর সংখ্যা অত্যন্ত কম থাকায় দায়িত্বরত চিকিৎসকদের রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনাতেও রয়েছে সীমাবদ্ধতা। বর্তমানে পুরো হাসপাতাল পরিচালিত হচ্ছে মাত্র একটি অ্যাম্বুলেন্স, একজন চালক এবং একজন নৈশপ্রহরী দিয়ে। অথচ প্রয়োজন অনুযায়ী এখানে অন্তত দুটি অ্যাম্বুলেন্স ও দুজন চালক থাকার কথা।

জানা যায়, ২০১২ সালের ১ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে সরকারের এ উদ্যোগ নেওয়া হলেও বাস্তবতা ভিন্ন। শয্যা সংখ্যা ৫০ হলেও জনবল সংকটের কারণে হাসপাতালটির কার্যক্রম এখনো ৩১ শয্যার জনবল দিয়েই পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট দীর্ঘদিন ধরে প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ছয়টি কনসালটেন্ট পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে রয়েছে- জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন), জুনিয়র কনসালটেন্ট (গাইনি), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (নাক-কান-গলা) এবং জুনিয়র কনসালটেন্ট (চক্ষু)।

এ ছাড়া মেডিকেল অফিসারের ৫টি, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ১টি, সহকারী সার্জনের ৪টি, সিনিয়র স্টাফ নার্সের ৭টি এবং ফার্মাসিস্টের ১টি পদ শূন্য রয়েছে। পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ১টি, পরিসংখ্যানবিদ ১টি, কার্ডিওগ্রাফার ১টি, কম্পিউটার অপারেটর ১টি এবং অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ১টি পদও খালি রয়েছে।

অন্যান্য শূন্য পদের মধ্যে রয়েছে- স্বাস্থ্য সহকারী ৪টি, হেলথ এডুকেটর ১টি, অফিস সহায়ক ২টি, ওয়ার্ড বয় ২টি, আয়া ১টি, বাবুর্চি ১টি এবং পরিচ্ছন্নতা কর্মীর ৩টি পদ।

দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও কার্যকর রাখা সম্ভব হয়নি। ফলে গত প্রায় ১৮ বছর ধরে এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন এবং ইসিজি মেশিন অকেজো অবস্থায় পড়ে আছে।

অন্যদিকে, চিকিৎসক সংকটের কারণে উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দিয়ে জরুরি বিভাগের দায়িত্ব পালন করানো হচ্ছে। এতে করে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালের জন্য প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। গুরুত্বপূর্ণ যন্ত্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘাটতির তালিকায় রয়েছে- বিপি মেশিন ৫০টি, স্টেথোস্কোপ ৫০টি, ডিজিটাল ওজন মাপার মেশিন ১০টি, নেবুলাইজার ২০টি, পালস অক্সিমিটার ২০টি, ইসিজি মেশিন ১০টি, অ্যালিস টিস্যু ফোর্সফ (1.3 টিথ) ১০টি, ইন্সট্রুমেন্ট বক্স ১০টি, অক্সিজেন কনসেন্ট্রেটর ১০টি এবং স্টেরিলাইজার ও অটোক্লেভ ৫টি করে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও সীমিত পরিসরে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা হাসপাতালের বিদ্যমান অবকাঠামো রোগী ও সেবাবান্ধব নয়; এমনকি প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থাও অপর্যাপ্ত। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে চতুর্থ শ্রেণির কর্মী- যেমন আয়া, ওয়ার্ড বয়, স্ট্রেচার বয়, ওটি বয়, টিকিট ক্লার্ক ও বাবুর্চি- বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও নেই।

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগ-পরবর্তী বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা নেই। কমিউনিটি ক্লিনিকগুলোতে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করা যায় না। মাঠপর্যায়ে আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যশিক্ষা প্রদান ও প্রচার-প্রচারণার কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। ইপিআই টিকা পরিবহনের জন্য স্থায়ী পোর্টার (কর্মচারী) না থাকাও একটি বড় ঘাটতি।

উপজেলা হাসপাতালের জন্য বরাদ্দ বাজেট অপর্যাপ্ত, এবং বাজেট বণ্টনেও নানা জটিলতা রয়েছে। যেমন- এমএসআর বিভাজন, অফিস পরিচালনার বিভিন্ন অর্থনৈতিক কোডে বরাদ্দের অভাব, এমনকি কিছু কোড আইবাসে অন্তর্ভুক্ত না থাকা। উপজেলা স্বাস্থ্য প্রধান হিসেবে পদায়নের আগে অফিস ব্যবস্থাপনা, মাঠপর্যায়ের কার্যক্রম বা ক্রয়সংক্রান্ত বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবও লক্ষণীয়।

হাসপাতালের জরুরি অবকাঠামো মেরামতে জটিলতা রয়েছে। নিজস্ব অর্থায়ন বা এখতিয়ার না থাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কাজ করাতে গিয়ে সময়মতো ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। উপজেলা পর্যায়ে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণ বাড়ছে। তাছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকায় সেবার মান ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, “জনবল সংকটের মধ্যেও আমরা রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিচ্ছন্নতা কর্মীর অভাব, যার কারণে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্বল্প সংখ্যক জনবল নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পর্যাপ্ত জনবল- বিশেষ করে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হতো। এ বিষয়ে সিভিল সার্জন বরাবর চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে এবং শ্রীমঙ্গলের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।”

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, “শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি চেয়ে তিন থেকে চারবার লিখিত আবেদন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যে এসব আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড করা হয়েছে। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, ধাপে ধাপে সকল প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।”

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল</span>	 <br/> গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ
হরমুজ খুলতে সময় চাইলেন ডোনাল্ড ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির
হরমুজ খুলতে সময় চাইলেন ডোনাল্ড ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির
‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়েনি: ববি হাজ্জাজ
মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়েনি: ববি হাজ্জাজ
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স</span>	 <br/> জনবল সংকটে ৫০ শয্যার হাসপাতাল, চলছে ৩১ শয্যায়
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জনবল সংকটে ৫০ শয্যার হাসপাতাল, চলছে ৩১ শয্যায়
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ জন গ্রেফতার
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃ’ত্যু: চিকিৎসা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বি’ক্ষো’ভ
জ্বালানি সংকট মোকাবিলা: সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ভাবনা
জ্বালানি সংকট মোকাবিলা: সপ্তাহে একদিন অনলাইন ক্লাস, রাত ৮টার মধ্যে দোকান বন্ধের ভাবনা
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত
কমলগঞ্জে অজগর উদ্ধার, রাতে লাউয়াছড়ায় অবমুক্ত
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ’ত্যু
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
ন্যাটো ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
শোবিজ ছাড়ার পর বিয়ের ইঙ্গিত দিলেন সিমরিন লুবাবা
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
জিপিএ-৫ না পাওয়ার আক্ষেপ, পেছনে ফেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাব্য
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
৭২-এর সংবিধান না মানার ঘোষণা, অথচ সেই সংবিধানেই শপথ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top