logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

সূর্যোদয়ের প্রার্থনায় শ্রীমঙ্গলে ইস্টার সানডে উদযাপন

প্রকাশিত হয়েছে : 5 April 2026, 7:30 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ভোরের সূর্যোদয় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মণ্ডলী থেকে আগত পাঁচ শতাধিক খ্রিষ্টভক্তের অংশগ্রহণে ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (৫ এপ্রিল) ভোরে শ্রীমঙ্গল শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী প্রাঙ্গণে আন্তঃমণ্ডলিক সূর্যোদয় প্রার্থনার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় ইস্টার সানডের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল খ্রিস্টীয় আন্তঃমণ্ডলীর আয়োজনে সার্বজনীন প্রাতঃকালীন বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়।

নির্মল ও শান্ত পরিবেশে আয়োজিত এই উপাসনায় বিভিন্ন মণ্ডলীর খ্রিষ্টভক্তরা সমবেত হয়ে যিশু খ্রিষ্টের পুনরুত্থান স্মরণ করেন। প্রার্থনায় অংশ নিতে ভোর থেকেই ধর্মপল্লী প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে।

খ্রিষ্ট ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিষ্টের মৃত্যুর তৃতীয় দিনে তাঁর পুনরুত্থান ঘটে। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর বিশ্বব্যাপী ইস্টার সানডে উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করে। এ উপলক্ষে দেশের বিভিন্ন গির্জা বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং দিনজুড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় দেশ-জাতির শান্তি, কল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

সকাল ১১টায় শ্রীমঙ্গল শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর আয়োজনে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তাঁর নেতৃত্বে ভক্তরা বিশ্বশান্তি ও মানবজাতির মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সাধু যোসেফ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শ্যামল গোমেজসহ ধর্মপল্লীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে খ্রিষ্টীয় সংগীত ও ধর্মীয় বাণীর মাধ্যমে পুনরুত্থিত যিশুর মহিমা তুলে ধরা হয়।

প্রার্থনা সভায় অংশ নেওয়া আলিয়াছড়া পুঞ্জি থেকে আগত বিপাশা খংলা বলেন, “যিশু খ্রিষ্টের পুনরুত্থানের এই দিনে আমরা প্রার্থনা করেছি, বাংলাদেশ ভালো থাকুক, দেশের মানুষ সুস্থ থাকুক। সমবেত প্রার্থনায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত।”

প্রার্থনা সভায় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন, “ইস্টার সানডে সত্য ও ন্যায়ের জয়ের প্রতীক।” তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রার্থনা শেষে ভক্তরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top