logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

প্রকাশিত হয়েছে : 15 April 2026, 2:16 pm

ছবি: পূর্বদিক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন কালী মন্দিরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাত দল মন্দিরের পাহারাদারকে হাত-পা বেঁধে জিম্মি করে প্রতিমার স্বর্ণালঙ্কার, দানবাক্সের নগদ অর্থ এবং পূজার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ৭–৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মন্দিরের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমেই মন্দিরের পাহারাদার ভানু দাশকে আক্রমণ করে এবং একপর্যায়ে তার হাত-পা বেঁধে মন্দিরের বারান্দায় ফেলে রাখে। এরপর তারা প্রধান ফটকের তালা কেটে মূল মন্দিরে প্রবেশ করে প্রতিমার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব দেব জানান, ডাকাতরা প্রতিমার গলার স্বর্ণের হার, কানের দুল, হাতের বালা, কপালের টিপসহ বিভিন্ন অলঙ্কার নিয়ে যায়। এছাড়া দানবাক্সের অর্থ ও পূজার সামগ্রীও লুট করা হয়েছে। সব মিলিয়ে লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা।

তিনি আরও জানান, মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও ডাকাতরা ডাকাতির আগে এর সংযোগ লাইন কেটে দেয়। এ ঘটনায় থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি।

ডাকাতির খবর পেয়ে সকালে মন্দিরে ভিড় জমান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের জঘন্য ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, পাহারাদারকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে মন্দির এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা। পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তাদের মতে, উপাসনালয়ে চুরি বা ডাকাতি কেবল একটি অপরাধ নয়, এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে ঘটনার খবর পেয়ে সকালে থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পাহারাদারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার জবানবন্দি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, “ডাকাতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।”

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া

গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির

১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি

খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য

গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি

সর্বশেষ সংবাদ

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা

হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার

মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি

সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার

ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top