logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

র‍্যাবের অভিযানে সিলেটে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে : 3 May 2026, 5:56 pm

ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ার মধ্যে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সিলেটে একাধিক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীতে বড় ধরনের জনসমাগম হয়। এই পরিস্থিতিতে র‍্যাব-৯ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি, টহল ও সাঁড়াশি অভিযান জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানার সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানরত সন্দেহভাজনদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি (২৪), মো. অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯) ও মো. আজিজুর রহমান (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বড় জনসমাগমের সুযোগ নিয়ে পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তারা আরও জানায়, তাদের সহযোগী আরও কয়েকজন আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছে।

এই তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আম্বরখানা পয়েন্টের সানরাইজ আবাসিক হোটেলের ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৬টি ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— আবু বকর (২৪), মো. জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), মো. সিয়াম হোসেন (২১) ও মো. নাজমুল ইসলাম (২৬)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের অধিকাংশই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পর্যটক সেজে সিলেটে এসে অপরাধ সংঘটিত করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া

গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির

১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি

খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য

গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি

সর্বশেষ সংবাদ

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা

হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার

মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি

সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার

ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top