logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে শুরু ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক

প্রকাশিত হয়েছে : 21 July 2026, 10:57 pm

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মোবাইল ফোননির্ভর প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘বই পড়া উৎসব-২০২৬’। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি উন্মুক্ত বিভাগে সব বয়সী বইপ্রেমীরাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি ও নির্বাহী পরিচালক দেবাশীষ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ডি ক্রুজ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষানুরাগী ও বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উৎসবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক/স্নাতকোত্তর এবং উন্মুক্ত বিভাগ মিলিয়ে ২৫ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

উৎসবটি চারটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, ‘খ’ বিভাগে নবম ও দশম শ্রেণি, ‘গ’ বিভাগে একাদশ শ্রেণি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং ‘ঘ’ বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শ্রীমঙ্গলের যেকোনো বয়সী বইপ্রেমীরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ‘মুকুল’, ‘ফুল’ ও ‘ফল’ এই তিন ধাপে। প্রতিটি ধাপে অংশগ্রহণকারীদের পাঠ্যবইয়ের বাইরে নির্ধারিত গল্প, উপন্যাস ও অন্যান্য গ্রন্থ পড়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এক ধাপে উত্তীর্ণ হলেই পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ মিলবে।

প্রথম ধাপ ‘মুকুল’-এর জন্য বিভিন্ন শ্রেণির উপযোগী করে মোট ১৫টি বইয়ের তালিকা নির্ধারণ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার ৩৮টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২২ হাজার শিক্ষার্থী নির্ধারিত বই পাঠ শেষে আগামী ৩ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেবে।

এরপর দ্বিতীয় ধাপ ‘ফুল’-এ অংশগ্রহণকারীরা নতুন একটি বই পড়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিতরা তৃতীয় ও চূড়ান্ত ধাপ ‘ফল’-এ উপজেলা পর্যায়ে আরও একটি নতুন বইয়ের ওপর মূল্যায়নে অংশ নেবেন। অর্থাৎ একজন প্রতিযোগীকে পুরো উৎসবজুড়ে তিনটি পৃথক বই পাঠ করতে হবে।

প্রায় দেড় মাসব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো উন্মুক্ত বিভাগ, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শ্রীমঙ্গলের যেকোনো বয়সী বইপ্রেমী অংশগ্রহণ করতে পারবেন।

আয়োজকদের মতে, ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং বইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এ আয়োজনের সমন্বয় সহযোগী হিসেবে রয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এবং পাঠ সহযোগী হিসেবে রয়েছে উত্তরণ, শ্রীমঙ্গল।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top