logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে : 11 September 2026, 12:17 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: নারীদের ঘরের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ গঠনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের।

তিনি বলেন, নারীরা এখন বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিজেদের যোগ্যতা ও সক্ষমতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও পরিচালনায় নারীদের আরও সক্রিয়ভাবে অংশ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে তাঁর নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

রেজিনা নাসের বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই নারীদের শুধু ঘরে বসে থাকা মা-বোন হিসেবে দেখলে চলবে না। তারা বিভিন্ন পেশায় কাজ করছেন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একজন নারী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, নারীরা নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ পরিচালনাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নারীদের সম্মিলিত সহযোগিতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ডা. দিলশাদ পারভীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর।

সভাপতির বক্তব্যে ডা. দিলশাদ পারভীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। নারীরা যাতে সমাজের সর্বস্তরে নিজেদের জায়গা করে নিতে পারেন এবং পুরুষের পাশাপাশি দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন, সেই লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পথ আরও সুগম হয়েছে।

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কালী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে নারীরা ধারাবাহিকভাবে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও জাতিগঠনে ভূমিকা রেখে আসছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীরা সাধ্যমতো রাজপথে ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের পর থেকেই নারীদের নিয়ে পরিকল্পনা ও চিন্তাভাবনা শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

অ্যাডভোকেট আমিনা আক্তার ডলি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা যে ভূমিকা রেখেছেন, তা গোটা বিশ্ব জানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিজবাউর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক

কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক

মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ

পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top