logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. বিনোদন

নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার

প্রকাশিত হয়েছে : 12 September 2026, 7:47 pm

ছবি: পূর্বদিক

বিনোদন প্রতিবেদক: মঞ্চজুড়ে রঙিন আলোর ঝলকানি। এরপর ঢাকের বাদ্যের তালে তালে শিল্পী ও ঢাকির মঞ্চে প্রবেশ। কিছুক্ষণ পরই ফুল ছিটিয়ে ছন্দ, ভঙ্গিমা ও অভিব্যক্তির অপূর্ব সমন্বয়ে শুরু হয় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। শিল্পীদের নান্দনিক উপস্থাপনা আর ঢাকের ছন্দে মুখর হয়ে ওঠে পুরো মঞ্চ। এভাবেই বর্ণিল ও বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে নটরাজ নৃত্যাশ্রমের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নৃত্য উৎসবের শুভ সূচনা হয়।

শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে নটরাজ নৃত্যাশ্রমের আয়োজনে অনুষ্ঠিত নৃত্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির (কেন্দ্রীয়) সচিব মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল সরকার, নটরাজ নৃত্যাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক বন্দনা দাস স্বর্ণা প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সৌরভ অধিকারী অয়ন ও শ্রেষ্ঠা বিশ্বাস।

অনুষ্ঠিত নৃত্য উৎসবে ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১৭টি নৃত্যসংগঠন অংশ নেয়। উৎসবের শুরুতে নটরাজ নৃত্যাশ্রমের শিল্পীরা মনোমুগ্ধকর ‘গণপতি বন্দনা’ পরিবেশন করেন। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ আলোকিত করে নটরাজ নৃত্যাশ্রমের শিল্পীদের পরিবেশনায় বিশেষ আয়োজন ‘রাইকৃষ্ণ পদাবলী’। নৃত্য, সংগীত ও আবেগের অপূর্ব সমন্বয়ে পরিবেশনাটি দর্শকদের মুগ্ধ করে।

দীর্ঘদিন পর মৌলভীবাজার সদরে এমন একটি মনোমুগ্ধকর নৃত্য উৎসবের আয়োজন হওয়ায় উচ্ছ্বসিত দর্শকেরা। উৎসবজুড়ে বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন তারা। দর্শকদের ভাষ্য, নৃত্যের ছন্দ, ভঙ্গিমা ও অভিব্যক্তির নান্দনিক উপস্থাপনায় পুরো আয়োজনটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন ও উপভোগ্য। নটরাজ নৃত্যাশ্রমের শিল্পীদের পরিবেশনায় ফুটে উঠেছে শিল্পের সৌন্দর্য, সৃজনশীলতা ও নান্দনিকতার অনন্য প্রকাশ। দর্শকদের মতে, এমন আয়োজন মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

নটরাজ নৃত্যাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক বন্দনা দাস স্বর্ণা বলেন, প্রায় এক যুগ পর মৌলভীবাজার সদরে এমন একটি নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে মৌলভীবাজারসহ বিভাগের বিভিন্ন জেলা এবং ঢাকা থেকে স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠন অংশ নেয়। তাদের পরিবেশনায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মৌলভীবাজারে নৃত্যচর্চাকে আরও এগিয়ে নেওয়া এবং নৃত্যশিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন জোরদার করা। বিভিন্ন দলের শিল্পীদের একসঙ্গে অংশগ্রহণের ফলে নিজেদের মধ্যে সখ্যতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

বন্দনা দাস স্বর্ণা আরও বলেন, উৎসবে নতুন নতুন নৃত্যধারার পরিবেশনা উপস্থাপন করা হয়েছে, যা এর আগে মৌলভীবাজার সদরে তেমনভাবে দেখা যায়নি। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৃত্যচর্চায় আরও উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে নৃত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য।

পূর্বদিক/এসএ

বিনোদন এর আরও খবর
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়

নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর

নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর

প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

সর্বশেষ সংবাদ
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top