logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম

প্রকাশিত হয়েছে : 1 October 2026, 9:38 pm

যুবদল কর্মী শাহরিয়ার সুমন

খুলনা প্রতিনিধি: সুন্দরবনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকারের অভিযোগের তদন্ত শেষ করেছে বন বিভাগ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কথিত যুবদল কর্মী শাহরিয়ার সুমনকে ঘটনার মূলহোতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) গত ৩০ আগস্ট শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামকে প্রধান এবং চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং ঢাংমারী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. জাহাঙ্গীর আলম।

তদন্ত কমিটি প্রায় তিন সপ্তাহ তদন্ত শেষে গত ২৩ সেপ্টেম্বর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে প্রতিবেদন জমা দেয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রতিবেদনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের মূলহোতা হিসেবে শাহরিয়ার সুমনের নাম উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট মোংলা থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলার অন্যতম আসামি শাহরিয়ার সুমনকে ওই রাত সাড়ে ১০টার দিকে মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সুমন মোংলা উপজেলার গোরা বুড়বুড়িয়া গ্রামের সেকেন্দার হাওলাদারের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোরা বুড়বুড়িয়া এলাকায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একটি খাল থেকে বিষ প্রয়োগ করে মাছ ধরে ফেরার সময় স্থানীয় গ্রামবাসী প্রায় ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ দুই জেলেকে আটক করেন। পরে প্রভাবশালী একটি মহলের হুমকি-ধমকির মুখে আটক দুই জেলেকে মাছ ও নৌকাসহ ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, শাহরিয়ার সুমন একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আশীর্বাদপুষ্ট হয়ে সুন্দরবনে জেলেদের মধ্যে প্রভাব বিস্তার করেছেন। তার নিজস্ব একটি জেলে গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তাদের দাবি, সুমনের প্রভাবের কারণে সাধারণ জেলেরা সুন্দরবনে স্বাভাবিকভাবে মাছ শিকার করতে পারছেন না। সম্প্রতি কারাগার থেকে বের হওয়ার পর সুমন আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেন তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ‘সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনা তদন্ত করতে গিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকারের মূলহোতা হিসেবে শাহরিয়ার সুমনের নাম পাওয়া গেছে। সুমনের বিরুদ্ধে মামলা করাসহ কয়েকটি সুপারিশ করে তদন্ত প্রতিবেদন বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।’

তবে শাহরিয়ার সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

সর্বশেষ সংবাদ
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল

খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top