logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

প্রকাশিত হয়েছে : 3 October 2026, 11:31 pm

ছবি: পূর্বদিক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে চাষ করা মাছ নিধন এবং বসতঘর সংস্কারে প্রতিপক্ষের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পতনঊষার ইউনিয়নের মিনারাই গ্রামের রুপজান বেগমের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।

মাছ নিধনের ঘটনায় চারজনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে, জরাজীর্ণ বসতঘর সংস্কারে বাধা দেওয়ায় শিশুসহ নয় সদস্যের পরিবারটি ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মিনারাই গ্রামের আব্দুল গণির স্ত্রী রুপজান বেগমের দাবি, তিনি প্রকৃত অংশীদারের কাছ থেকে ২৪ শতক ৬০ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও খারিজের মাধ্যমে বৈধভাবে ভোগদখলে রয়েছেন। তবে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মন্নাফ, আব্দুল বারী, আবরুজ মিয়া ও আলআমীন ওই জমিতে শরিকানা দাবি করে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এর মধ্যে দীর্ঘদিন সংস্কার না করায় রুপজান বেগমের বসতঘরটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। ঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হলেও আব্দুল মন্নাফ ও আব্দুল বারী বাধা দিচ্ছেন বলে অভিযোগ পরিবারের।

রুপজান বেগম বলেন, ‘আমি প্রকৃত অংশীদারের কাছ থেকে জমি কিনে নামজারি-খারিজ করে বৈধভাবে বসবাস করছি। এই জমিতে অন্য কারও অংশ নেই। দীর্ঘদিনের পুরোনো টিনের ঘরটি এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। ঘর সংস্কারের উদ্যোগ নিলেই প্রতিপক্ষ বাধা দেয়। শিশুসহ নয়জনের পরিবার নিয়ে এভাবে বসবাস করা খুবই কষ্টকর।’

এদিকে, গত ১৭ সেপ্টেম্বর বসতবাড়ি সংলগ্ন পুকুরে বিষ প্রয়োগ করে চাষ করা মাছ নিধনের অভিযোগও করেছেন রুপজান বেগম ও তাঁর ছেলে আব্দুল নসাদ। তাঁদের দাবি, পুকুরে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ চাষ করা হয়েছিল। বিষ প্রয়োগের পর এসব মাছ মারা যায়।

এ ঘটনায় আব্দুল মন্নাফ, আব্দুল বারীসহ চারজনকে আসামি করে গত ২২ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় মামলা করা হয়।

আব্দুল নসাদ বলেন, ‘জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। একদিকে বসতঘর সংস্কারে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ঘটনায় থানায় মামলা করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মন্নাফ ও আব্দুল বারী। তাঁরা বলেন, পুকুরে কে বা কারা বিষ দিয়েছে, তা তাঁরা জানেন না। তাঁদের দাবি, ওই বাড়ির জমিতে শরিকানদের মালিকানা রয়েছে। শরিকানদের জমি বুঝিয়ে দেওয়ার কথা বলায় মাছ নিধনের মামলায় তাঁদের অন্যায়ভাবে আসামি করা হয়েছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘জমি নিয়ে তাঁদের পারিবারিক জটিলতা দীর্ঘদিনের। বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে। কিন্তু উভয় পক্ষের অসহযোগিতার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। তবে বসতঘর সংস্কারে বাধা দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রনি তালুকদার বলেন, ‘মামলার আসামিরা জেলহাজত থেকে জামিনে রয়েছেন। মামলাটি তদন্তাধীন। বসতঘর সংস্কারে বাধা দেওয়ার বিষয়টি রুপজান বেগমের পরিবার মৌখিকভাবে জানিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top