logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

প্রকাশিত হয়েছে : 10 October 2026, 11:43 pm

ছবি: পূর্বদিক

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের কেটে ফেলা পানগাছ ও ক্ষতিগ্রস্ত পানজুম পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন ও মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খাসিয়া ও গারো পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। তাঁরা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং, নার্সারি পুঞ্জির মান্ত্রী (প্রধান) জনি পতামসহ ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্য ও স্থানীয় আদিবাসীরা।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং বলেন, এ ঘটনার এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা সাহেব টিলা পুঞ্জিতে হামলা চালিয়ে পানগাছ কেটে ফেলেছিল। এর পর গত ৩০ সেপ্টেম্বর রাতে নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কেটে ফেলা হয়। পুঞ্জির বাসিন্দারা মূলত পান চাষের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। এভাবে পানগাছ ধ্বংস হতে থাকলে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়বেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারি পানপুঞ্জিতে দুর্বৃত্তরা পানজুমে প্রবেশ করে ১০টি খাসিয়া ও গারো পরিবারের প্রায় ৯ হাজার পানগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় পুঞ্জিবাসীর জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, “নার্সারি পানপুঞ্জিতে পানগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আজও আমরা ক্ষতিগ্রস্ত পানপুঞ্জি পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।”

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক

শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ

মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার

মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন

সর্বশেষ সংবাদ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘দেবী আবাহন ১৪৩৩’ আয়োজন
<span style='color:red;font-size:16px;'>‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ</span>	 <br/> খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
‘টার্গেট কিলিং’ হিসেবে দেখছে পুলিশ
খুলনায় পরপর দুই খুন, চরমপন্থী আতঙ্কের শঙ্কা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ
চায়ের দোকানের ক্যাশ বাক্সে সবুজ ফণিমনসা সাপ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top