logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

প্রকাশিত হয়েছে : 3 November 2026, 11:29 pm

ছবি: পূর্বদিক

পঞ্চগড় প্রতিনিধি: ‘অগ্রহায়নের আট, যেখানে মন সেখানে ধান কাট’—উত্তরাঞ্চলের কৃষকদের মধ্যে প্রচলিত এই প্রবাদ এখন অনেকটাই বদলে গেছে। আগাম জাতের আমন ধান চাষের ফলে অগ্রহায়নের অপেক্ষা না করেই কার্তিকের শুরুতে ধান কাটতে শুরু করেছেন পঞ্চগড়ের কৃষকরা। আগেভাগে নতুন ধান ঘরে তোলার আনন্দের পাশাপাশি বেড়েছে কৃষিশ্রমিকদের কর্মব্যস্ততা। ধান কাটার পর জমিতে শীতকালীন ফসল আবাদের প্রস্তুতিও নিচ্ছেন কৃষকরা।

একসময় আমন ধান রোপণের পর অগ্রহায়ন মাস পর্যন্ত কৃষিশ্রমিকদের হাতে তেমন কাজ থাকত না। আশ্বিন-কার্তিক মাসকে উত্তরাঞ্চলের অনেক এলাকায় অভাবের মাস হিসেবে বিবেচনা করা হতো। কাজের সন্ধানে এ সময় অনেক শ্রমিককে অন্য জেলায় পাড়ি জমাতে হতো। তবে আগাম জাতের ধান চাষ এবং ধান কাটার পর একই জমিতে শীতকালীন ফসল আবাদের সুযোগ তৈরি হওয়ায় বদলে গেছে সেই চিত্র। এখন কৃষিশ্রমিকদের সারা বছরই কমবেশি কাজের সুযোগ তৈরি হচ্ছে।

পঞ্চগড়ের অপেক্ষাকৃত উঁচু জমিতে ইতোমধ্যে আগাম জাতের আমন ধান পাকতে শুরু করেছে। কোথাও কোথাও চলছে ধান কাটা ও মাড়াই। ধান কাটার পর কাঁচা খড়ের চাহিদাও বেড়েছে। গোখাদ্যের সংকট থাকায় কৃষকরা কাঁচা খড় বিক্রি করে বাড়তি আয় করছেন।

কৃষকরা জানান, আগে অগ্রহায়ন মাসের শুরুতে আমন ধান কাটা শুরু হলেও আগাম জাতের ধান চাষের ফলে এখন এক থেকে দেড় মাস আগেই ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে। বর্ষা মৌসুমের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন তাঁরা।

কৃষি বিভাগ ও কৃষকদের তথ্যমতে, আগাম জাতের ব্রি ধান-৩৩, ৫৬, ৬২ ও ৭২ এবং বিনা-৭-এর পাশাপাশি ভারতীয় জাতের গুটি স্বর্ণা ও স্বর্ণা পারি ধান পাকতে শুরু করেছে। পুরোনো জাতের আমন ধানে যেখানে প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ ফলন পাওয়া যেত, সেখানে আগাম জাতের ধানে ১৫ থেকে ২০ মণ পর্যন্ত ফলন হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

শুরুতে নতুন ধানের দাম কিছুটা কম থাকলেও কাঁচা খড় বিক্রি করে বাড়তি আয় করছেন তাঁরা। এক বিঘা জমির ধান কেটে মাড়াইয়ের পর অবশিষ্ট কাঁচা খড়ের আঁটি বাজারে আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। ধান কাটার পর দ্রুত জমি চাষ দিয়ে আগাম আলু, সরিষা ও শীতকালীন শাকসবজি আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

বিঘাপ্রতি ১৯-২০ মণ ফলনের আশা
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ এবার দুই বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তাঁর জমির সব ধান ইতোমধ্যে পেকে গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আব্দুল লতিফ বলেন, “এবার ধানের চেহারা খুব ভালো। প্রতি বিঘায় ১৯ থেকে ২০ মণ ফলন পাওয়ার আশা করছি। তবে বর্ষার শেষ দিকে ধানখেতে পোকামাকড়ের আক্রমণে বেশ বিপাকে পড়েছিলাম। অনেক টাকা খরচ করে ওষুধ স্প্রে করতে হয়েছে। আগের তুলনায় উৎপাদন খরচও অনেক বেড়ে গেছে।”

তিনি আরও বলেন, “ময়দানদিঘী বাজারে নতুন ধান প্রতি মণ এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি মণ ধানের দাম এক হাজার ৫০০ টাকা হলে আমরা কৃষকরা লাভবান হতে পারতাম। দুই বিঘা জমির ধান কাটার পর জমি চাষ দিয়ে আলু লাগাব। কিছু জমিতে শাকসবজিও চাষ করব। বাড়িতে খাওয়ার পর অবশিষ্ট শাকসবজি বাজারে বিক্রি করতে পারব।”

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন জানান, চলতি আমন মৌসুমে জেলায় এক লাখ ৪৪ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলায় এক লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

তিনি বলেন, “এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমরা বাম্পার ফলনের আশা করছি। জেলায় আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬১ হাজার ২৮৬ মেট্রিক টন। তবে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদিত হবে বলে আশা করছি।”

ধানের দাম প্রসঙ্গে তিনি বলেন, “নতুন কাঁচা ধান বাজারে ওঠায় এখনো দাম কিছুটা কম। পুরো মৌসুম শুরু হলে এবং মিলাররা ধান কেনা শুরু করলে দাম আরও বাড়বে বলে আশা করছি। এ ছাড়া আগাম ধান কাটার পর জমিতে আলু, গম, সরিষাসহ বিভিন্ন শাকসবজি আবাদ করে কৃষকরা বাড়তি আয় করতে পারবেন।”

আগাম জাতের আমন ধান চাষে পঞ্চগড়ে কৃষকের ঘরে আগেভাগেই উঠছে নতুন ফসল। পাশাপাশি কর্মসংস্থান বাড়ছে কৃষিশ্রমিকদের। একই জমিতে একাধিক ফসল আবাদের সুযোগ তৈরি হওয়ায় কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষিতে উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনা।

স্ক্রলিং এর আরও খবর
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি

ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি

সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top