logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

ভুল আসামি শনাক্ত, আদালতে তলব এসআই ও ওসি

প্রকাশিত হয়েছে : 3 November 2026, 11:37 pm

ছবি: পূর্বদিক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর থানার এক পুলিশ কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে আসামির নাম ও পরিচয়ে গুরুতর অসংগতি পাওয়ার ঘটনায় আদালতে তলব করা হয়েছে সংশ্লিষ্ট এসআই ও থানার ওসিকে। এ ঘটনায় পুলিশের তদন্ত ও প্রতিবেদন প্রস্তুত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

গাইবান্ধার ষষ্ঠ আদালত (যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত)-এর সেশন মামলা নং-৪৮৬/২০২১-এর বিচারিক আদেশে এ অসংগতির বিষয়টি উঠে এসেছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, মামলার এজাহার ও চার্জশিটে হাজতবাসরত আসামি হিসেবে শ্রী আশিক বাসফোর, পিতা শ্রী ভুট্টু বাসফোরের নাম উল্লেখ রয়েছে। তবে গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের সময় গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা এসআই মো. দুলাল হোসেন ভিন্ন নাম ও পরিচয়ের এক ব্যক্তির ছবি সংযুক্ত করেন। অন্যদিকে, দরখাস্তকারী আসামির প্রকৃত নাম মোহাম্মদ আশিক মিয়া, পিতা আলাল মিয়া। তিনি গাইবান্ধা সদর থানার স্থায়ী বাসিন্দা।

ফলে মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন এবং গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখিত নাম ও পরিচয়ের মধ্যে গুরুতর অসংগতি দেখা দেয়। বিষয়টি আদালতের নজরে এলে পুলিশের প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, ভুল ব্যক্তিকে আসামি হিসেবে শনাক্ত করা কিংবা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। একই সঙ্গে এ ধরনের অসংগতির পেছনে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়ম রয়েছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে।

বিচারকের অনুমতিক্রমে আদালতের বেঞ্চ সহকারী মারজিউল হাসানের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তাঁর ভাষ্য, বিষয়টি অত্যন্ত গুরুতর। পাশাপাশি এর সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

আদালতের পর্যবেক্ষণে পুলিশের প্রতিবেদনে থাকা অসংগতির কারণে বিচারপ্রক্রিয়ায় গুরুতর জটিলতা এবং নিরপরাধ ব্যক্তির সাজা হওয়ার আশঙ্কার বিষয়টি উঠে এসেছে।

এ ঘটনায় আগামী ৩ নভেম্বর আসামির উপস্থিতিতে জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি আসামির বিরুদ্ধে পি.ডব্লিউ (P.W.) জারি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রস্তুতকারী গ্রেপ্তারকারী কর্মকর্তা এসআই মো. দুলাল হোসেন এবং গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে প্রতিবেদনের অসংগতি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরা দেখে তিনি কক্ষ থেকে বেরিয়ে যান। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য এবং আদালতে দাখিল করা ব্যাখ্যা পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে শুরুতেই অনিয়মের অভিযোগ

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি

সাতক্ষীরায় ৬৮০ কিমি বেড়িবাঁধ, ঝুঁকিতে ৪১ কিমি

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলেসহ দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
পঞ্চগড়ে আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
সাতকানিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুর, শটগান ছিনতাই: গ্রেপ্তার ৩
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
৯ ঘণ্টা পর অপহৃত স্কুলশিক্ষক উদ্ধার, আটক ২
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোড়া সাপ উদ্ধার
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেল ৫০০ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে শেষ ‘শারদ সম্মাননা-২০২৬’
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সরিষাবাড়ীতে গরু ডাকাতি, কুপিয়ে জখম ৫
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
সৌদিতে খেজুর গাছ থেকে পড়ে সাতকানিয়ার যুবকের মৃত্যু
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
বাহুবলে অপরাধের বিস্তার, ঝুঁকিতে সাংবাদিকতা
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
নিথর দেহে দেশে ফিরলেন বাহুবলের জিয়া
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top