গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
প্রকাশিত হয়েছে : 18 November 2026, 5:18 pm

ছবি: পূর্বদিক
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ সংঘর্ষের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।





