logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিং ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশিত হয়েছে : 10 September 2014, 10:41 am

What-is-the-business-case-for-banks-to-get-into-mobile-money

আকবর হোসেন ::

 বাংলাদেশে মোবাইল ব্যাংকিং-এর টাকা ছিনতাইয়ের পর এর সাথে জড়িত মাঠ পর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেক এজেন্টদের কাছ থেকে সম্প্রতি বড় অংকের টাকা ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও ব্রাহ্মণবাড়িয়াতে বেসরকারি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের একজন এজেন্টের কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে।

এ প্রসঙ্গে বিকাশ এর মুখপাত্র জাহেদুল ইসলাম, বলেন,  “আমরা আমাদের এজেন্ট এবং ডিষ্ট্রিবিউটরদের টাকা পরিবহনের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করতে বলেছি। প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে বলেছি।” বাংলাদেশে দ্রুত টাকা লেনদেন করার জন্য মোবাইল ব্যাংকিং এখন অনেকেই পছন্দ করেন। মূলত: নিম্নবিত্ত মানুষই মোবাইল ব্যাংকিং এর সুবিধা নেন বেশি। বাংলাদেশে ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে মোবাইল ব্যাংকিং-এ লেনদেন হয়েছে প্রায় ১১০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করেন, এই অংক দ্রুত আরও বাড়বে।

কিন্তু টাকা ছিনতাইয়ের ঘটনা এজেন্টদের আতংকিত করে তুলছে। মাঠ পর্যায়ে এজেন্টরাই এই ব্যবসার অন্যতম চাবিকাঠি।

সংবাদ বিশ্লেষণে দেখা যায়, সম্প্রতি যেসব এজেন্টের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখানে টাকার নূন্যতম অংক প্রায় ১০ লাখ টাকা। কয়েকটি ঘটনাতে সম্প্রতি এজেন্টদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা ছিনতাই হয়েছে। অনেক এজেন্ট মনে করেন, বড় শহরগুলোতে তাদের কাজটি আরো বেশি ঝুঁকিপুর্ণ হয়ে উঠছে।

মোবাইল ব্যাংকিং নিয়ে গবেষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আশা’র শিক্ষক শাহনুর ইসলাম। তিনি মনে করেন, মোট লেনদেনের তুলনায় দুর্ঘটনার সংখ্যা অনেক কম হলেও ছিনতাইয়ের ঘটনাগুলোকে ছোট করে দেখার কোন কারণ নেই। তিনি বলেন, ”এটা অবশ্যই বড় করে দেখতে হবে। তা না হলে এজেন্টরা তাদের পুঁজি হারিয়ে ফেলবে। এখানে এজেন্ট বলতে যাদের বোঝানো হচ্ছে তারা সবাই সাধারণ ব্যবসায়ী।”

বাংলাদেশে ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা চার লাখের বেশি। মোবাইল ব্যাংকিং-এ নিবন্ধিত গ্রাহকের সংখ্যা এক কোটি ৭০ লাখের মতো। এসব ছিনতাইয়ের ঘটনা সাধারণ গ্রাহকদের ওপর কোন প্রভাব না পড়লেও সার্বিক ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

যে ক’টি কোম্পানি গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বিস্তৃত ব্র্যাক ব্যাংকের বিকাশ। বিকাশ এর মুখপাত্র জাহেদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাগুলো নিয়ে তারা উদ্বিগ্ন।

তিনি বলেন, ”আমরা আমাদের এজেন্ট এবং ডিষ্ট্রিবিউটরদের টাকা পরিবহনের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করতে বলেছি। প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে বলেছি।” ছিনতাইয়ের ঘটনা কিভাবে রোধ করা যায় সেজন্য তাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিচ্ছে বলে তিনি জানান।

এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, কেউ বড় অংকের টাকা বহন করার ক্ষেত্রে পুলিশকে জানালে তাদের নিরাপত্তা দেয়া হয়। তবে ছিনতাই হওয়ার পর সে টাকা কতটা উদ্ধার করা সম্ভব হয় সে ব্যাপারে কোন পরিসংখ্যান পাওয়া যায়নি

[২৮ আগস্ট ২০১৪ বিবিসি বাংলা থেকে]

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

সর্বশেষ সংবাদ
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ</span>	 <br/> ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
<span style='color:red;font-size:16px;'>সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা</span>	 <br/> উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থী পেল ৯২ লাখ টাকার বৃত্তি
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
সাভারের স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘লিটন’ মিরপুর থেকে গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top