logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সেরা ১০ বোলারের তালিকায় সাকিব

প্রকাশিত হয়েছে : 11 February 2015, 6:27 am

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

এমন অনেক বোলার আছেন যারা বল হাতে দৌড় শুরু করলেই কাঁপাকাঁপি শুরু হয় ব্যাটসম্যানদের। বিশ্বকাপের আগে এমন ১০ বোলারের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। এ তালিকায় ডেইল স্টেইন, মিচেল জনসনের সঙ্গে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

এবারের নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে এরা পেসারদের দাপট দেখাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ তালিকায় জায়গা করে নিয়েছে চার স্পিনার।

ডেইল স্টেইন (দ. আফ্রিকা): বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইন। দুর্দান্ত পারফরমেন্সের কারণে নিঃসন্দেহে এ বোলারকে এগিয়ে রাখবে সবাই। গতির সঙ্গে চমৎকার সুইং বোলিংয়ে জুড়ি নেই তার। ৯৬ ওয়ানডেতে ১৫১ উইকেটের মালিক ডানহাতি এ বোলার। ৩১ বছর বয়সী স্টেইন ফর্মেও রয়েছেন। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে তুলে নেন ৬ উইকেট। এরমধ্যে এক ম্যাচেই ২৭ রানে ৩ ক্যারিবীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান ডেইল স্টেইন।

মিচেল জনসন (অস্ট্রেলিয়া): ২০১৪ সালের বর্ষসেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ার পেসার অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। বাঁ-হাতি এ পেসারের দুর্দান্ত গতি আর বাউন্সারে খ্যাতি রয়েছে। আর নিজেদের মাঠে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি। গত বছর ২৬.৬৪ গড়ের ১০ ম্যাচে তুলে নেন ১৪ উইকেট। ২০১১ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে চারটি করে উইকেট তুলে নেন মিচেল জনসন।

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): চতুর্থ বারের মতো বিশ্বকাপ খেলবেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। গত বছর র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৩ নম্বরে উঠেন তিনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণ সাজানো হবে তাকে কেন্দ্র করে। জানুয়ারিতে অস্ট্রেলিয়াতে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট নিয়ে এরইমধ্যে সবাইকে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন জেমস অ্যান্ডারসন।

মরনে মরকেল (দ. আফ্রিকা): ডেইল স্টেইনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকছেন মরনে মরকেল। ৫১ ম্যাচে ১৫২ উইকেটের মালিক এ দীর্ঘদেহী বোলার। নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট তুলে নেয়ার কৃতিত্বও দেখান তিনি। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ম্যাচে ৪ উইকেট পান মরনে মরকেল।

সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা): ডিসেম্বরে ওয়ানডে বোলিংয়ে সর্বোচ্চ ৭ নম্বরে উঠেন শ্রীলঙ্কার স্পিনার সচিত্র সেনানায়েকে। ঘূর্ণি জাদুতে মে’তে ইংল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট তুলে নেন ডানহাতি এ স্পিনার। ডিসেম্বরেও ইংল্যান্ডের বিপক্ষেই ৩৩ রানে ৩ উইকেট পান তিনি।

টিম সাউদি (নিউজিল্যান্ড): ২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে নিউজিল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় টিম সাউদির। গতির সঙ্গে সুইংয়েও দক্ষতা রয়েছে তার। ২০১১ বিশ্বকাপে চমৎকার পারফরমেন্স করেন তিনি। টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক ১৮ উইকেট শিকারি বোলার তিনি।

সাকিব আল হাসান (বাংলাদেশ): বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরুতে থেকে বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ অলরাউন্ডার। বর্তমানে আইসিসি টেস্ট ও ওয়ানডের সেরা অলরাউন্ডারও সাকিব। ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৩ ও ৪১ রানে ৪ উইকেট শিকারের কৃতিত্ব দেখান বাঁহাতি এ স্পিনার। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ইংল্যান্ডের কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): ম্যাচের শুরুতে পেস ও সুইংয়ে উইকেট তুলে নেয়ার দারুণ দক্ষতা রয়েছে অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের। ২০১৩ সালে ক্যারিয়ারের শুরুতেই ২০ রানে ৫ উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখান বাঁহাতি এ পেসার। ৩৩ ওয়ানডে ক্যারিয়ারে ৬২ উইকেটের মালিক তিনি।

রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা): বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। কেরাম বলে দারুণ দক্ষতা রয়েছে শ্রীলঙ্কার এ বোলারের। ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৩ উইকেট তুলে নেন রঙ্গনা হেরাথ।

রবিচন্দ্রন অশ্বিন (ভারত): ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অফ-স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে তার। ম্যাচের মাঝ সময়ে উইকেট তুলে নেয়ার জুড়ি নেই অশ্বিনের। ৮০ ওয়ানডেতে ১২০ উইকেটের মালিক তিনি।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top