logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

শ্রীলংকার কাছে ৯২ রানে হারল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ২:০৫ অপরাহ্ণ

www.purbodeek.com
স্পোর্টস ডেস্ক ::

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিবারাত্রির এই ম্যাচে আগে ব্যাট করে শ্রীলংকার করা ৩৩২ রানের জবাবে ২৪০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
 গ্রুপ ‘এ’র ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয়। টস জিতে ব্যাট করতে নেমে তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার জোড়া শতকে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় লংকানরা।
 তিলকারত্নে দিলশান ক্যারিয়ার সর্বোচ্চ ১৬১ আর ৪০০তম ম্যাচ খেলতে নামা সাঙ্গাকারা ১০৫ রানে অপরাজিত ছিলেন। একের পর এক ক্যাচ আর ফিল্ডিং মিসের মহড়ার মধ্যে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পান রুবেল হোসেন।
 শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের প্রায় অর্ধেকটাই কাটিয়ে দেন লাহিরু থিরিমান্নে এবং তিলকারত্নে দিলশান। ২৪.৩ ওভারে দুজনেই ফিফটি তুলে দলের স্কোরে যোগ করেন ১২২ রান।
 রুবেলে করা পঁচিশতম ওভারে কাট শট খেলতে গিয়ে বাউন্ডারিতে তাসকিনের ক্যাচ হন থিরিমান্নে। ৭৮ বলের ইনিংসে ৩ চারে ৫২ রান করেন এই বাঁহাতি।
 প্রথম ২৫ ওভারে ১ উইকেটে ১২২ রান করা শ্রীলংকা পরের ২৫ ওভারে তুলেছে ২১১ রান। উইকেট পতন হয়নি একটিও। প্রথম ওভারেই ক্যাচ মিস করা বাংলাদেশ পরের ২৫ ওভারে হাত ফসকে ফেলেছে আরও অন্তত তিনটি সহজ ক্যাচ।
 এরই ফাঁকে নিজেদের ইনিংসের সঙ্গে দলের ইনিংসকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন দিলশান-সাঙ্গাকারা জুটি। ৪৫ বলে ফিফটি ছোঁয়া সাঙ্গাকারা শতক পূর্ণ করেন ৭৩ বলে। বাংলাদেশ-শ্রীলংকা দ্বৈরথে এটি তার পঞ্চম শতক। সঙ্গে আরো ছয়টি অর্ধশতকসহ বাংলাদেশের বিপক্ষে সাঙ্গাকারার রান এখন ১ হাজার ২০৬।
শুরু থেকেই দেখেশুনে খেলা দিলশান শতক পূর্ণ করেন ১১৫ বলে। পরের ২৮ বলে তুলে নেন আরও পঞ্চাশ। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার জুড়ে মাঠে থেকে ড্রেসিংরুমে ফেরেন ১৪৬ বলে ১৬১ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলে। ছক্কাবিহীন ইনিংসটিতে চার ছিল ২২টি।
 পুরো ইনিংসে লংকান ব্যাটসম্যানরা ছয় মেরেছেন মাত্র একটি। এক ছক্কায় সর্বোচ্চ রানের ইনিংস গড়ার রেকর্ড অবশ্য দক্ষিণ আফ্রিকার, ৩৫৪।
 বিরতির পর ৩৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা।
 লাসিথ মালিঙ্গার করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান তামিম ইকবাল। এরপর ঝড়ো ব্যাটিংয়ে শুরু করে টিকতে পারেননি সৌম্য সরকারও। ১৫ বলে ২৫ রান করে সাঙ্গাকারাকে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথুজের বলে।
 তারপর ক্রিজে আসেন মমিনুল হক। কিন্তু মাত্র তিন বল খেলে ১ রান করেই সাজঘরে ফেরেন তিনিও। লাকমালের বলে জয়াবর্ধনের হাতে ক্যাচ দেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে খানিকটা প্রতিরোধের চেষ্টা করেন এনামুল-মাহমুদুল্লাহ জুটি।
 একবার রানআউটের হাত থেকে বেঁচে গেলেও আরেকটি ভুল বোঝাবুঝিতেই রানআউট হন এনামুল হক। ১ চার ১ ছয়ে ৪৩ বলে ২৯ রান আসে এনামুলের ব্যাট থেকে।
 মাহমুদুল্লাহ-সাকিবের পঞ্চম উইকেট জুটি টেকে মাত্র ১৬ রান। দলীয় ১০০ রানের মাথায় থিসারা পেরেরার বল স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দেন মাহমুদুল্লাহ।
 এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন মুশফিক। তবে দলীয় ১৬৪ রানে দিলশানকে তুলে মারতে গিয়ে লং অন বাউন্ডারিতে মালিঙ্গার ক্যাচে পরিণত হন সাকিব। তার ৫৯ বলে খেলা ৪৬ রানের ইনিংসে ৪টি চার ও ১টি ছয়ের মার ছিল।
 এরপর ৪১তম ওভারে দলীয় ২০৮ রানে মুশফিক আউট হলে বাংলাদেশের সপ্তম উইকেটের পতন হয়। লাকমালের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৩৬ রান করেন তিনি।
 ৪৪তম ওভারের পঞ্চম বলে দলীয় ২২৮ রানে মাশরাফিও ফিরে যান সাজঘরে। দিলশানের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৭ রান করেন তিনি।
 এরপর মালিঙ্গার করা ৪৭তম ওভারে শেষ দুই বলে সাব্বির (৫৩) ও তাসকিন (০) আউট হয়ে সাজঘরে ফিরে গেলে ২৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৯২ রানের জয় পায় শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর:
 শ্রীলংকা ৫০ ওভারে ৩৩২/১ (তিলকারত্নে দিলশান ১৬১*, কুমার সাঙ্গাকারা ১০৫*, লাহিরু থিরিমান্নে ৫২; রুবেল ১/৬২, মাশরাফি ০/৫৩, সাকিব ০/৫৫)
 বাংলাদেশ ৪৭ ওভারে ২৪০/১০ (সাব্বির রহমান ৫৩, সাকিব আল হাসান ৪৬, মুশফিকুর রহিম ৩৬); মালিঙ্গা ৩/৩৫, লাকমাল ২/৪৯, দিলশান ২/৩৫)
 ফলাফল: শ্রীলংকা ৯২ রানে জয়ী।
 ম্যান অব দি ম্যাচ: তিলকারত্নে দিশলান।

খেলাধুলা এর আরও খবর
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ

বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ

টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা

টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, স্বত্ব কিনছে তিন চ্যানেল

আইপিএল কাঁপানো বৈভব সূর্যবংশী: স্বপ্নভঙ্গের কান্না, তবু ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা

আইপিএল কাঁপানো বৈভব সূর্যবংশী: স্বপ্নভঙ্গের কান্না, তবু ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড়

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড়

মৌলভীবাজারে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ সংবাদ
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি
দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য
দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য
আশুগঞ্জে মোটরসাইকেলের সিটের নিচে মিলল ৬৩ বোতল ইসকফ সিরাপ, আটক ২
আশুগঞ্জে মোটরসাইকেলের সিটের নিচে মিলল ৬৩ বোতল ইসকফ সিরাপ, আটক ২
শ্রীমঙ্গলে দুই দিনে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত আরও দুইজন
শ্রীমঙ্গলে দুই দিনে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত আরও দুইজন
শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসায় চুরি: দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার
শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসায় চুরি: দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার
কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর
কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর
বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার ৭ সদস্যের কমিটি গঠন
বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার ৭ সদস্যের কমিটি গঠন
বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ: ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পিকআপভ্যান চালকের
বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ: ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পিকআপভ্যান চালকের
বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ
বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ
টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা
টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা
আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top