logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

চরম উত্তেজনাপূর্ণ খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের ১ উইকেটে জয়

প্রকাশিত হয়েছে : 28 February 2015, 9:44 am

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

যে ম্যাচটা খুব সহজে জেতার কথা ছিল নিউজিল্যান্ডের, যে ম্যাচটায় সহজ জয়ের পথেই হাঁটছিল নিউজিল্যান্ড, সে ম্যাচটা শেষ পর্যন্ত তাঁরা জিতল মাত্র ১ উইকেটের ব্যবধানে! মিচেল স্টার্ক মাত্র ২৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ঠেলে দিলেন খাদের কিনারে। ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিং-ঝড় যেখানে জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল, সেখানে স্টার্কের বোলিংয়ের সামনে অসহায়ই দেখালো কিউই ব্যাটসম্যানদের। ম্যাককালামের ২৪ বলে ৫০ রানের পাশাপাশি কেন উইলিয়ামসনের অপরাজিত ৪৫ রানের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নিউজিল্যান্ড।
বিশ্বকাপের দুই আয়োজকের মধ্যকার এই লড়াই বারুদ ছড়াবে—এমন প্রত্যাশা ছিল প্রায় সবারই। বাস্তবেও কিন্তু লড়াইটা হয়েছে বারুদে ঠাসাই। বিশেষ করে রানের পাহাড় দেখতে দেখতে ক্লান্ত দর্শকদের আজ এই ম্যাচ উপহার দিয়েছে অসাধারণ বোলিং পারফরম্যান্সের এক অনুপম লড়াই।
অস্ট্রেলিয়ার ইনিংসে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। ২৭ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড দিয়েছিলেন ভেঙে। নিউজিল্যান্ডের ইনিংসে মিচেল স্টার্ক দেখালেন বীরত্ব। তবে তাঁর অসাধারণ বোলিং নিউজিল্যান্ডের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দিতে না পারলেও পরাজয়ের আতঙ্কে তাঁদের নীল করতে পেরেছিল। দিল শেষে অবশ্য তাঁর বোলিং-নৈপুণ্য অস্ট্রেলীয় শিবিরকে যে আফসোস আর আক্ষেপেই পুড়িয়েছে।

অস্ট্রেলিয়ার ১৫১ রানের জবাবে উদ্বোধনী জুটিতেই ৪০ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। তাও প্রথম চার ওভারের মধ্যেই। মারকাট ব্যাটিংযের ধারাবাহিকতায় স্কোরবোর্ডে ৮০ রানও উঠে যায় ৮ ওভারের মধ্যেই। মধ্যাহ্ন বিরতির পরপরই দৃশ্যপট পুরোপরিই পাল্টে যায় অকল্যান্ডের ঐতিহাসিক ইডেন পার্ক স্টেডিয়ামে।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই অকল্যান্ড দেখেছিল ম্যাককালাম-তাণ্ডব। ২৪ বলে তাঁর ৫০ রানের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। মার্টিন গাপটিল অবশ্য আউট হয়েছিলেন ১১ রানেই। কেল উইলিয়ামস খুব ধীরে দলকে এগিয়ে নেন জয়ের দিকে। আর একজনের নাম নিতে হবে—কোরি অ্যান্ডারসন। তাঁর ২৬ রানকে ম্যাচ শেষে বেশ গুরুত্বপূর্ণই দেখাচ্ছে।
গুরুত্বপূর্ণ দেখাচ্ছে কারণ, ম্যাককালাম, উইলিয়ামসন ও অ্যান্ডারসন ছাড়া আর কোনো কিউই ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করেননি। স্টার্কের বোলিং তোপের মুখে তাঁরা করেছেন অসহায় আত্মসমর্পণ। উইলিয়ামস শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়ে নিউজিল্যান্ডকে এনে দেন আরাধ্য জয়টি। কিন্তু জয়ের আগে কাঠ-খড় কিন্তু কম পোড়াতে হয়নি দলটিকে!
স্টার্কের ৬ উইকেটের মধ্যে পাঁচটিই প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বোল্ড করে। তাঁর ৯০ মাইল বেগে বলগুলোকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে মনে হচ্ছিল আগুনের গোলা। ওই আগুনের গোলার মাধ্যমেই স্টার্ক একে-একে ফেরান রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঙ্কি, অ্যাডাম মিলনে ও টিম সাউদিকে। শুরুতেই তিনি আঘাত হেনেছিলেন কামিন্সের সহযোগিতায় মার্টিন গাপটিলকে ফিরিয়ে দিয়ে।
উইলিয়ামসন তাঁর ৪৫ রান করেন অবশ্য ৪২ বলে। প্রথম দিকে একটু মার-কাট করলেও শেষ দিকে তিনি নিজেকে গুটিয়ে নেন খোলসের মধ্যে। খোলসের মধ্যে থেকেই মাথা ঠান্ডা রেখে তিনি শেষ পর্যন্ত দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top