logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

শিশু-মৃত্যু রোধে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৭:০৭ পূর্বাহ্ণ

শিশুকে টিকা

পূর্বদিক ডেস্ক ::

পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার কমানো ও সন্তান জন্মদানের সময় মায়েদের মৃত্যুর হার ব্যাপক ভাবে কমিয়ে এনেছে বাংলাদেশ। দা পার্টনারশিপ ফর ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ নামে এক গবেষণা প্রতিষ্ঠান ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক বা জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান এই প্রতিবেদন তৈরিতে পার্টনার হিসেবে ছিল।

১৯৯০ সালে বাংলাদেশে টিকা দান কর্মসূচির আওতায় ছিল মোটে ২%-৩% শিশু। কিন্তু তা গিয়ে দাঁড়িয়েছে ৮০%-এ।

প্রতিবেদনে বিশ্বের ১০টি অনুন্নত ও দরিদ্র দেশের তালিকা দেয়া হয়েছে যারা শিশু ও মায়েদের মৃত্যুর হার কমিয়ে আনতে তাদের আর্থিক সামর্থ্যের তুলনায় অনেকদূর এগুতে সমর্থ হয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ।  এতে বলা হচ্ছে, গত ১২ বছরে বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার কমিয়েছে ৭২%। অন্যদিকে এই একই সময়ে বাংলাদেশে প্রতি একলক্ষ জন্মে মাতৃমৃত্যুর হার কমেছে, ৬৯%।

এই সাফল্যের জন্য সবচাইতে বড় কৃতিত্ব দেয়া হচ্ছে, সরকারের বিস্তৃত টিকা দান কর্মসূচি ও পরিবার পরিকল্পনা কর্মসূচিকে। সেই সাথে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার সফল পার্টনারশিপ, যোগাযোগ প্রযুক্তির উন্নতি এবং মেয়েদের শিক্ষায় উন্নতির বিষয়টিও বলা হয়েছে।

ব্র্যাক এর ইন্সটিটিউট অফ গ্লোবাল হেলথ এর নির্বাহী পরিচালক ড. সাদিয়া আফরোজ চৌধুরী বলছেন, বাংলাদেশ বেশ ভাল করেছে সার্ভিস ডেলিভারি অথবা অনেক দুর পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। তিনি বলেন, ১৯৯০ সালে বাংলাদেশে টিকা দান কর্মসূচির আওতায় ছিল মোটে ২%-৩% শিশু। কিন্তু তা গিয়ে দাঁড়িয়েছে ৮০%-এ।

বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান ঘাতক ডায়রিয়া। সেটি ঠেকাতে ১৩ কোটি ঘরে অন্তত একজনকে খাবার স্যালাইন বিষয়ক তথ্যে পৌঁছে দিতে পারাটাকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যোগাযোগ প্রযুক্তির ও রাস্তাঘাটের উন্নয়ন এবং সেই সাথে মেয়েদের শিক্ষায় উন্নতি।

ড. আফরোজ জানান, ১৯৬০-এর দশকে শুধুমাত্র জনসংখ্যা রোধে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে ব্যাবহার করা হতো। সেই পদ্ধতি বাদ দিয়ে সরকার এই কর্মসূচিকে এখন প্রজনন স্বাস্থ্য সেবা ও তথ্য দিতে ব্যবহার করছে। মায়েদের সেটি সচেতন করেছে।

বাংলাদেশে বাল্য বিবাহ খুব ভয়াবহ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ”পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে বিয়ের পর তাদের গর্ভধারণে নিরুৎসাহিত করা অথবা যদি গর্ভধারণ করেই ফেলে তবে তাদের পরবর্তী সন্তান নেবার আগে পর্যাপ্ত বিরতি দরকার। এই বিষয়গুলি প্রচার করতে পেরেছে পরিকল্পনা কর্মসূচি।”

কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় সবচাইতে এগিয়ে রয়েছে খুলনা অঞ্চল। কিন্তু তারা জানান, এত সাফল্যের পরও পিছিয়ে রয়েছে সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকা।

জাতীয় এর আরও খবর
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top