logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ আজ জাপানের মুখোমুখি

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৭:৫৬ পূর্বাহ্ণ

bangladesh hockey team

স্পোর্টস ডেস্ক ::

র‌্যাঙ্কিএ বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে জাপান। তার ওপর বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখনো ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে উঠতে পারেননি। এ অবস্থায় এশিয়ান গেমস হকিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।

শক্তির নিক্তিতে ‘এ’ গ্রুপে থাকা পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ। লক্ষ্য তাই নিজেদের অবস্থানটা যতটা সম্ভব ভদ্রস্থ করা। তবে দেশ ছাড়ার আগে পাঁচ কিংবা ছয় নম্বরে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের কোচ। এখন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ ঘটাতে হলে অঘটনই শেষ মন্ত্র। জাপানের বিপক্ষে সে মন্ত্র জপেই টার্ফে নামছে বাংলাদেশ দল। ‘গ্রুপে আমাদের প্রথম টার্গেট জাপান, দ্বিতীয় মালয়েশিয়া ও তৃতীয় সিঙ্গাপুর। ধাপে ধাপে প্রতি ম্যাচে আমরা লড়াকু মনোভাবের পরিচয় দিতে চাই। এটাই আমার দলের গেমসের প্রধান লক্ষ্য।’— প্রথম ম্যাচের আগে বলেছেন বাংলাদেশ কোচ নাভিদ আলম। এশিয়া তো বটেই, বিশ্ব হকির অন্যতম পরাশক্তি স্বাগতিক দক্ষিণ কোরিয়া। পরাক্রমশালী দলটিকে হিসাবের বাইরে রেখেই পরিকল্পনা আঁটছে বাংলাদেশ শিবির।

১০ জাতির হকি দ্বৈরথে পঞ্চম স্থানের স্বপ্ন দেখানো হলেও বাস্তবতা বলছে, প্রত্যাশা-প্রাপ্তি এক রেখায় মেলানো দুরূহ কাজ। র‌্যাঙ্কিয়ের গাণিতিক হিসাব তো বটেই, নাভিদ আলমের তত্ত্বাবধানে খেলা দলটির সাম্প্রতিক নৈপুণ্যও আশাবাদী হওয়ার মতো নয়। বিশ্ব র‌্যাঙ্কিং অনুসারে গ্রুপ লিডার দক্ষিণ কোরিয়া (৮), এর পর মালয়েশিয়া (১৩) ও জাপান (১৪)। বাংলাদেশের অবস্থান ৩০ নম্বরে। সম্প্রতি হকি ওয়ার্ল্ড লিগে ৪০ নম্বরে থাকা শ্রীলংকাকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। এশিয়াড হকির গত আসরে অষ্টম স্থান পায় বাংলাদেশ। তার পরও শিষ্যরা আরো ভালো করবে— এমন বিশ্বাস কোচ নাভিদ আলমের। তিনি আরো বলেছেন, ‘হকি ওয়ার্ল্ড লিগে ছেলেরা যা খেলেছে, তার চেয়েও ভালো করার সামর্থ্য তাদের রয়েছে।’

চুক্তি নবায়ন না হলে এশিয়ান গেমসের পরই প্রায় দেড় বছরের বাংলাদেশ অধ্যায় শেষ হবে পাকিস্তানি এ অলিম্পিয়ানের। বিদায়বেলায় নিজের সামর্থ্য প্রমাণ করার একটা তাড়নাও কাজ করছে এ কোচের মাঝে। বলেছেন, ‘এটাই আমার শেষ অ্যাসাইনম্যান্ট, যার বিষয়ে আমি খুবই যত্নবান। কেবল বাংলাদেশেই নয়, হকি বিশ্বেই আমি দায়িত্বশীলতার প্রমাণ দিতে চাই।’

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে কৃষ্ণা কুমারের গোলে লিড নেয়ার পর জাপানের কাছে ১-৩ গোলে হারে বাংলাদেশ। এবার প্রথম ম্যাচে সেই জাপানের বিপক্ষে জয়ের জন্য সর্বস্ব উজাড় করে ঝাঁপানোর কথা জানালেন নাভিদ আলম, ‘ম্যাচে আমরা শতভাগ নয়, ২০০ ভাগ চেষ্টা করব। জয় তুলে নিতে পারলে পুরো দৃশ্যপটই পাল্টে যাবে।’ যোগ করেন, ‘জাপান ও মালয়েশিয়া শক্তিশালী দল। তবে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে নয়।’

এদিকে গেমসে আজ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রেঞ্জে নামছেন বাংলাদেশী তিন শুটার— আরমিন আশা, আদ্রিনা ফেরদৌস ও সিনথিয়া নাজনিন। শুটিংয়ে ট্র্যাপ ইভেন্টে দেশের একমাত্র প্রতিনিধি কায়সার মিয়ার ইভেন্টও একই দিন।

খেলাধুলা এর আরও খবর
রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

<span style='color:red;font-size:16px;'>সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল</span>	 <br/> গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল, অনিশ্চয়তায় দর্শকরা

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

সর্বশেষ সংবাদ
রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই
রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
র‍্যাবের অভিযানে সিলেটে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার
র‍্যাবের অভিযানে সিলেটে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হ’ত্যা, ঘা’তক আটক
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হ’ত্যা, ঘা’তক আটক
বাংলাদেশে ‘ব্যাংক লুটের সিস্টেম’ রয়েছে—মে দিবসে এমপি নাসের রহমানের মন্তব্য
বাংলাদেশে ‘ব্যাংক লুটের সিস্টেম’ রয়েছে—মে দিবসে এমপি নাসের রহমানের মন্তব্য
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন
শ্রীমঙ্গলে মে দিবসের সমাবেশে চা শ্রমিকদের ভূমির অধিকারসহ নানা দাবি
শ্রীমঙ্গলে মে দিবসের সমাবেশে চা শ্রমিকদের ভূমির অধিকারসহ নানা দাবি
মে দিবসে কুলাউড়ায় বাসদের মিছিল-সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান
মে দিবসে কুলাউড়ায় বাসদের মিছিল-সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান
মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম
মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম
বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ
বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি
মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top