logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

নেইমারের ৪ গোলে ছিন্নভিন্ন জাপান

প্রকাশিত হয়েছে : 14 October 2014, 12:57 pm

www.purbodeek.com

স্পোর্টস ডেস্ক ::

নেইমারের দুর্দান্ত নৈপুণ্যে ছিন্নভিন্ন হয়ে গেছে জাপানের রক্ষণভাগ। বার্সেলোনা তারকার এক হালি গোলে এশিয়ার চ্যাম্পিয়নদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে জয়ের বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলতে নামে  ব্রাজিল। টানা চতুর্থ জয়ের লক্ষ্যে খেলতে নামা ব্রাজিল আক্রমণে যেতে দেরি করেনি। ১৭তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেইমারের নেয়া ফ্রি কিকটা গোলপোস্টে বাধা পায়। তবে পরের মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান বার্সেলোনার এই তারকা।

আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা দিয়েগো তারদেলি মাঝ মাঠের কিছুট সামনে থেকে লম্বা পাস দিয়েছিলেন নেইমারকে। ভালোভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দৌড়ে গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা তারকা।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতো পারতো ব্রাজিলের। বল পায়ে ক্ষীপ্র গতিতে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন নেইমার। দুরূহ কোণ থেকে দারুণ একটা শটও নিয়েছিলেন বিশ্বকাপে চার গোল করা নেইমার। কিন্তু একটুর জন্য শটটা লক্ষভ্রষ্ট হলে বেঁচে যায় এশিয়ার চ্যাম্পিয়নরা।

২৩তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল জাপানও। তবে ইউ কোবায়াশির শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান বাড়ান নেইমার। অফসাইডের ফাঁদ ভেঙে কোতিনিয়োর বাড়ানো বল ধরার পর নেইমারের সামনে ছিল কেবল গোলরক্ষক। দারুণ ফর্মে থাকা নেইমারকে রোখার সাধ্য ছিল না তার। ডান কোনা দিয়ে বল জালে পাঠিয়ে দেন নেইমার।

একটু পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মিরান্দা। তবে তার জোড়ালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানি গোলরক্ষক। ৫৫তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ হারায় জাপান। ডান দিক থেকে ওকাজাকির জোরালো ভলি লাগে বারে।

৫৯তম মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন তিনি। পরক্ষণেই এসে পড়া ডিফেন্ডারদের কাটিয়ে শট নিলেও বল একটুর জন্য জালে ঢোকেনি।

তিন মিনিট পর কোতিনিয়োর বাকানো শটও একটুর জন্য জালে ঢোকেনি। ৬৯তম মিনিটে নেইমারের পাস থেকে তারদেলির বদলি হিসেবে নামা রবিনিয়োর শটও বারের পাশ দিয়ে চলে যায়।

তবে ৭৭তম মিনিটে ঠিকই হ্যাটট্রিক তুলে নেন নেইমার। ডি বক্সের মধ্যে থেকে নেয়া কাকার হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। বল পেয়ে যান কতিনিয়ো। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল পেয়ে যান নেইমার। ওখান থেকে বিনা বাধায় বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি তার।
হ্যটট্রিক পূরণের চার মিনিট পরেই দলের এবং নিজের চতুর্থ গোলটি পেয়ে যান নেইমার। এই গোলটি দারুণ এক দলীয় আক্রমণের ফল। ডি বক্সের বাইরে থেকে রবিনিয়োর সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সের মধ্যে বাঁ দিকে ঢুকে পড়েন কাকা। নেন বাঁ পায়ের দারুণ একটি ক্রস, ছোট ডি বক্সের বাইরে থেকে হেড করে বল জালে পাঠাতে ভুল করেননি নেইমার।

পুরো ম্যাচে দারুণ খেলছেন নেইমার। তার পায়ের জাদুতে বারবার ধোঁকা খেয়েছে জাপানের ডিফেন্ডাররা।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top