logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ মহারাস উৎসব

প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০১৪, ৫:৩৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

কমলগঞ্জ প্রতিনিধি ::

আজ মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা উৎসব।  এ উৎসবকে কেন্দ্র করে  সপ্তাহ খানেক আগ হতে মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই দিনে মনিপুরী মেয়েরা খঞ্জনা পাখির মতো সাজবে। পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। রাখাল নৃত্যের তামিল নিয়েছে বালক/বালিকারা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা এলাকা হয়ে উঠবে আনন্দ মুখর। এ বছর মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গনে মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৭২তম এবং আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সোনাঠাকুর মণ্ডপ প্রাঙ্গনে মণিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের আয়োজনে ২৪তম রাসোৎসব পালিত হবে।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ জানান, কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরন উৎসব উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে গোধূলিলগ্ন পর্যন্ত রাখাল নৃত্য (গোষ্ঠলীলা), সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নট সংকীর্তন, রাত ১১ টা থেকে পরদিন শুক্রবার ঊষালগ্ন পর্যন্ত শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, শামসুন নাহার বেগম এমপি, ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, জনতা ব্যাংক লি. পরিচালনা পর্ষদ এর পরিচালক সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রমুখ।

অপরদিকে রাসোৎসব উদযাপন কমিটি ২০১৪ এর আহ্বায়ক থোঙাম চন্দ্রকীর্তি সিংহ জানান, আদমপুর তেতইগাঁও উন্মুক্ত মঞ্চে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসবে কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাখাল নৃত্য, সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, সন্ধ্যা ৭টায় মণিপুরী কালচারাল কমপ্লেক্সের শুভ উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভা, রাত ৮টায় ভারতের মণিপুর থেকে আমন্ত্রিত ও বাংলাদেশের বিভিন্ন এলাকার গুণী শিল্পীবৃন্দের অংশগ্রহণে মণিপুরী সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০টায় নটকীর্তন অধিবাস ও রাত ১১ টা থেকে মহারাস লীলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার শ্রী সন্দীপ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী শশী কুমার সিংহ। উৎসব উপলক্ষে উভয় স্থানে বসছে বিরাট মেলা। মহারাত্রির আনন্দের পরশ পেতে আসা হাজার হাজার নারী-পুরুষ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, দেশি-বিদেশি পর্যটক, বরেণ্য জ্ঞানী-গুণীসহ প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মণিপুরী পল্লী। রাসোৎসবের জন্য তৈরী সাদা কাগজের নকশায় সজ্জিত মন্ডপগুলো একটি রাতের জন্য হয়ে উঠে মানুষের মিলনতীর্থ। মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত ও দর্শনার্থীদের।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ
হুট করে কেন আলোচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘চক্র ২’?
হুট করে কেন আলোচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘চক্র ২’?
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই: ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪, হাসপাতালে ভর্তি ১,১৭৭
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই: ২৪ ঘণ্টায় মৃ’ত্যু ৪, হাসপাতালে ভর্তি ১,১৭৭
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যে আটকা
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যে আটকা
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ ৮,৫০০ লিটার ভোজ্য তেল জব্দ
শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ ৮,৫০০ লিটার ভোজ্য তেল জব্দ
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
জুড়ীতে অবৈধভাবে মজুত ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
জুড়ীতে অবৈধভাবে মজুত ১,৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
ঝুম বৃষ্টিতে ভেজা ঢাকার সকাল, অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত
ঝুম বৃষ্টিতে ভেজা ঢাকার সকাল, অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত
কমলগঞ্জে ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব
কমলগঞ্জে ঐতিহ্যের ছোঁয়ায় শুরু মণিপুরি ‘লাই হারাওবা’ উৎসব
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত দুই দেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত দুই দেশ
ট্রাম্পের যু/দ্ধবিরতি ঘোষণা: ‘যুক্তরাষ্ট্রের বড় পরাজয়’ – রাশিয়ার দাবি
ট্রাম্পের যু/দ্ধবিরতি ঘোষণা: ‘যুক্তরাষ্ট্রের বড় পরাজয়’ – রাশিয়ার দাবি
<span style='color:red;font-size:16px;'>কবি ও রাজার সংলাপে জীবন্ত ঋতুরাজ</span>	 <br/> ছায়ানট সংস্কৃতি ভবনে রবিঠাকুরের ‘বসন্ত’ নাটক মঞ্চস্থ
কবি ও রাজার সংলাপে জীবন্ত ঋতুরাজ
ছায়ানট সংস্কৃতি ভবনে রবিঠাকুরের ‘বসন্ত’ নাটক মঞ্চস্থ
দুই সপ্তাহের যু/দ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, হরমুজ খুলতে সম্মত ইরান
দুই সপ্তাহের যু/দ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, হরমুজ খুলতে সম্মত ইরান
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top