logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. ইসলামী জিন্দেগী

মুহাম্মদ শহীদুল্লাহ
লায়লাতুল কদর : মহিমান্বিত রজনী

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫, ৪:২৩ পূর্বাহ্ণ

shab e kadar

আল্লাহ তায়ালা উম্মতে মোহাম্মদির জন্য যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে লায়লাতুল কদর অন্যতম ও শ্রেষ্ঠতম। এই রাতটি এমন একটি বৈশিষ্ট্যময়, মহিমান্বিত রাত যার মান-মর্যাদার বিবেচনায় এর সমকক্ষ অন্য কোনো রাত হতে পারে না।  এই রাতের এ মহত্ত্বের কারণ একটাই, আর তা হলো- মানব জাতির হেদায়েতের বাণী ঐশী গ্রন্থ আল কোরআন এ রাতেই অবতীর্ণ হয়েছে।  যার মাধ্যমে মৃতপ্রায় পৃথিবী পুনর্জীবন লাভকালে শতাব্দীর নিকশ কালো ধূলির আস্তরণে চাপা পড়া মানবতা জেগে উঠেছে নতুন প্রেরণা নিয়ে। বিশ্ব সভ্যতার ইতিহাসে সে জাহেলি যুগের অবসান ঘটিয়ে কোরআনভিত্তিক একটি নতুন জাতি উপহার দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ‘নিশ্চয়ই আমি এ কোরআন কদর (সম্মানিত) রাত্রিতে নাজিল করেছি।  তুমি কি জান কদর রাত্রি কি? কদর হাজার রাতের চেয়েও উত্তম’। এ রাতে ফেরেশতারা ও জিব্রাইল (আ.) রহমত, বরকত ও শান্তি নিয়ে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হন।  তারা এভাবে বলতে থাকেন, শান্তি এভাবে প্রভাত উদয় হওয়া পর্যন্ত চলতে থাকবে।  প্রশ্ন আসতে পারে সব দিন-রাতই তো আল্লাহর, তাহলে আলাদা করে একটাকে এত গুরুত্ব কেন? আর এর কারণ একটাই আর তা হলো আল কোরআন।  আকাশের নিচে জমিনের ওপর কোরআনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। এ গ্রন্থের মাধ্যমেই আমরা আল্লাহর অনুপম পরিচয় লাভ করেছি, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পেরেছি। ইহজগতের সব কর্মের জবাবদিহিতার প্রতি আমাদের সতর্ক করেছে আল কোরআন। এক কথায় কোরআনই হলো মুমিন জিন্দেগির একমাত্র গাইডবুক।  তাই এমন মহিমাম্বিত ঐশী গ্রন্থ যে রাতে নাজিল হবে, তা হাজার রাতের চেয়ে উত্তম হবে এটাই যুক্তিযুক্ত।
লায়লাতুল কদর অর্থ মাহাত্ম্যপূর্ণ ও মহিমান্বিত রাত। ‘লায়ল’ আরবি শব্দ, এর অর্থ মাহাত্ম্য ও সম্মান। লায়লাতুল কদর শবে কদর নামেও পরিচিত। ‘শব’ ফার্সি শব্দ, এর অর্থ রাত। ফলে লায়লাতুল কদর আর শবে কদর মূলত একই অর্থ বহন করে। পবিত্র কোরআনে শবে কদরকে ‘লায়লাতুম মুবারাকাতুন’ বলেও পরিচিত করা হয়েছে। এ রাত ঈমানদার মুসলমানের জন্য বয়ে নিয়ে আসে বরকতের ফল্গুধারা। লায়লাতুল কদর হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ।
শবেকদরের রাত কোনটি তা সম্পর্কে হাদিসে সরাসরি কোনো নির্দেশনা নেই। সেজন্য রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতে হয়। তাহলে শবেকদর পাওয়ার একটা নিশ্চয়তা থাকে। রাসূল (সা.) শবেকদরের তালাশের জন্য এতেকাফ করতেন। রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাত্রিতে শবেকদরকে তালাশ কর’। শবেকদরের রাত নির্ণয়ে একাধিক মত থাকলেও হজরত উবাই (রা.) দৃঢ়তার সঙ্গে শপথ করে বলেছেন যে, এটা ২৭-এর রাতে। ইমাম আহমদ (র.) এরও একই মত। অধিকাংশ সাহাবা ও ওলামাদের মতে, শবেকদর শেষ ১০ দিনের বেজোড় রাত্রিতে; বিশেষত ২৭ রমজান। এর সমর্থনে অনেক হাদিস রয়েছে।
কেবল উম্মতে মোহাম্মদিকেই এ রাতটি প্রদান করা হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) তার পূর্ববর্তীদের দীর্ঘ আয়ু ও এবাদত দেখে স্বীয় উম্মতের জন্য চিন্তিত হলেন। তখন আল্লাহ তায়ালা সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন, আপনার উম্মতদের অধিক হায়াত পাওয়ার প্রয়োজন নেই। তারা অল্প হায়াতের মধ্যেই অন্যান্য নবীদের উম্মতদের চেয়েও অধিক সওয়াব অর্জন করতে পারবে।
কদর শব্দের অর্থ তকদির। এ রাতে পরবর্তী এক বছরের জন্য ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি, হজ প্রভৃতি সব কিছুর পরিমাণ লিখে দেয়া হয়। হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল ও আজরাইলকে (আ.) লিখিত নির্দেশ এ রাতে হস্তান্তর করা হয়। অধিকাংশ তাফসিরবিদ মনে করেন, তকদির সংক্রান্ত বিষয়াদির প্রাথমিক ফয়সালা শবে বরাতেই হয়ে থাকে। তবে এর বিশদ বিবরণ শবে কদরে লিপিবদ্ধ করা হয় এবং তা বাস্তবায়নের দায়িত্ব উপরোক্ত ফেরেশতাগণের কাছে এ রাতে অর্পণ করা হয়। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে শবেকদরের রাতে মহান আল্লাহর এবাদতে নিমগ্ন থাকবে, আল্লাহপাক তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন’ (বোখারি)। ঈমান হচ্ছে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস এবং অবিচল আস্থা। আর ইহতিসাব হচ্ছে সওয়াবের আশা ও পুণ্য অন্বেষণ। অতএব যে ব্যক্তি মহামহিম আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা রেখে সওয়াবের আশায় ও অন্বেষায় কদরের রাতে এবাদতে মশগুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ভাগ্যে উপরোক্ত বরকত নাজিল করবেন।
শবেকদরে যে ব্যক্তি এবাদত করার সৌভাগ্য অর্জন করে সে সীমাহীন বরকত ও কল্যাণ লাভ করবে। এমনকি সে ৮৩ বছর ৪ মাস এবাদতের চেয়ে অধিক সওয়াবের অধিকারী হয়। হজরত আয়শা (রা.) বলেন, আমি নবী করিম (সা.) কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল আমি যদি শবেকদরের রাত পাই তাহলে কি দোয়া পড়ব। রাসূল (সা.) বললেন, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউয়ুন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী’ পবিত্র রজনী শবেকদরের যথাযথ মূল্যায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।

[লেখক : সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়]

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

সর্বশেষ সংবাদ
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top