logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

মৌলভীবাজারে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের উল্লাস

প্রকাশিত হয়েছে : ৪ ডিসেম্বর ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক:: 

শুরু হয়েছে বিশ্বকোষ ফুটবলের শেষ ষোলোর নকআউটের লড়াই। আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্থান করে নেওয়ায়, মৌলভীবাজারে রাতের নিরবতা ভেঙে মেসি ভক্তরা বাধভাঙা উল্লাসে মেতে উঠেন। এ সময় নাচ-গান, বাঁশি আর আতশবাজির শব্দে শহরের বিভিন্ন সড়ক মুখরিত করে তোলেন তারা।

শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কাতারের আহমদ বিন আলি স্টেডিয়ামে নকআউট পর্বের আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ সময় খেলায় আর্জেন্টিনা কাছে ২-১ গোলে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

রাতে সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্র, জেলা পরিষদ ক্যাম্পাস, সেন্ট্রালরোড, সৈয়ারপুর, টিসিমার্কেট, কুসুমবাগসহ বিভিন্ন স্থানে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন স্থানীয়রা। আর রাতের ম্যাচ ঘিরে মৌলভীবাজারের আর্জেন্টিনা সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। সেই খেলায় আর্জেন্টিনা জয়ী হউক এমন প্রত্যাশা ছিল তাদের।

এদিকে, খেলার শেষ বাঁশির সঙ্গেই শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন আর্জেন্টিনার সমর্থকেরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকেরা হই-হুল্লোড়ে মেতে ওঠেন। আর্জেন্টিনা আর মেসির সমর্থনে দেয়া শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের চৌমোহনা চত্বর। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সমর্থকরা।

মিছিলে আগত মেসি ভক্তরা বলছেন, মেসি জাতীয় দলের হয়ে এক হাজারতম ম্যাচে গোল করলেন। নিজে জ্বলে উঠে দলকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিয়েছেন। আজকের দিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারার পর অনেকের সমালোচনা আর ট্রলের শিকার হতে হয়েছে জানিয়ে শিক্ষার্থী রাকিবুল ও মাহি খাঁন বলেন, ‘আজকে ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তারা তাদের সেরাটা খেলে অস্ট্রেলিয়ার সঙ্গে জয় পেয়েছে।’

মেসি ভক্ত কয়ছর আহমদ বলেন, ‘এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা, আমাদের এই প্রত্যাশা।’’

আর্জেন্টিনার সমর্থক নুরুল ইসলাম জামাল জানান, আজকের ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠেছেন, গোলও পেয়েছেন। এই জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা। তাই আমরা রাস্তায় নেমেছি প্রিয় দলের বিজয়কে স্বাগত জানাতে।

খেলাধুলা এর আরও খবর
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম

বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম

ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল

ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল

রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, তৃতীয় ম্যাচ এখন অলিখিত ফাইনাল

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

পিএসএলে ইমনের ইতি, আজই দেশে ফিরছেন

<span style='color:red;font-size:16px;'>সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল</span>	 <br/> গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে মণিপুরী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে মণিপুরী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চিকিৎসাসেবা সংকটে চা শ্রমিক, ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
চিকিৎসাসেবা সংকটে চা শ্রমিক, ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
দেশে ৯৮ শতাংশ শিশু হামের টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
দেশে ৯৮ শতাংশ শিশু হামের টিকার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী
দুই দশক পর ২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ
দুই দশক পর ২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল করিম
ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা
ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা
<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত
সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত
ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল
ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল
চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের জল্পনা, কেন ভাঙছে মৌনী-সূরজের সংসার?
চার বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের জল্পনা, কেন ভাঙছে মৌনী-সূরজের সংসার?
শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে মিলল প্রাণঘাতী কোবরা, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে মিলল প্রাণঘাতী কোবরা, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর
মা দিবসে ‘সব নারীতেই মা’ শীর্ষক ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী শুরু
মা দিবসে ‘সব নারীতেই মা’ শীর্ষক ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী শুরু
আর্থিক শৃঙ্খলা ও শুদ্ধাচারে কঠোর হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের
আর্থিক শৃঙ্খলা ও শুদ্ধাচারে কঠোর হুঁশিয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
শ্রীমঙ্গলে র‍্যালি ও চেকপোস্টে পুলিশ সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গলে র‍্যালি ও চেকপোস্টে পুলিশ সপ্তাহের উদ্বোধন
মৌলভীবাজারে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া
ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া
চা শ্রমিকদের নিয়ে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহারের দাবি
চা শ্রমিকদের নিয়ে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহারের দাবি
মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা
মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা
দেশীয় মাছ
দেশীয় মাছ
শত শহীদের রক্তে রঞ্জিত কাফেলাকে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান
শত শহীদের রক্তে রঞ্জিত কাফেলাকে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top