logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

মৌলভীবাজার শহরে হাজারো বাইক-কার নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল (ভিডিওসহ)

প্রকাশিত হয়েছে : 20 December 2022, 12:13 pm

নিজস্ব প্রতিবেদক::
কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হওয়ায় স্বাগত জানিয়ে মৌলভীবাজারে হাজারো মোটর বাইক ও কার নিয়ে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট রোডে গিয়ে শেষ হয়। পৌরশহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলিতে মিছিল বের করেন মেসিভক্তরা। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলে দলে শত শত সমর্থক এসব মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। মেসি মেসি স্লোগান দিয়ে মিছিল দেন সমর্থকরা।
এসময় হাজার হাজার মোটরবাইক আর কার নিয়ে প্রায় দুই হাজার সমর্থক অংশগ্রহণ করেন। এসময় সমর্থকরা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তোলে শহরে অলি গলি। গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। পুরো শহরের অলিগলি থেকে মিছিল, ঢোল, ভুভুজেলা, বাঁশি বাজিয়ে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হন হাজারো ভক্ত-সমর্থক।
শোভাযাত্রা চলার সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজন হাত নাড়িয়ে এবং আর্জেন্টাইন পতাকা উঁচিয়ে অভিবাদন জানান। মেসি ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। প্রিয়দলের আকাশী নীল জার্সি পরে দল বেঁধে শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনার সমর্থকেরা।
এরআগে রাতে মিছিলে মিছিলে উৎসবে ঘুম ভাঙ্গে পুরো শহরের। অবশ্য ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আগে থেকেই সরব ছিল পুরো শহর। রাতেই হাজার খানের মোটর সাইকেল নিয়ে সাড়া শহরে বের হয় র‌্যালি। আতশবাজীতে আলোকিত হয় অন্ধকার আকাশ।
মিছিলে আসা সমর্থক জনি আহমদ বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে। ফাইনাল ম্যাচকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছিলাম। আমাদের শহর সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে চেয়েছিলাম চ্যাম্পিয়ান হোক আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে।

আরেক আর্জেন্টিনা সমর্থক সাব্বির জয় বলেন, ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে। এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টানা ৩৬ ম্যাচ নেই হারার রেকর্ড। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্ন বাস্তব হয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মাঠ ছেড়েছে আমাদের প্রিয় লিও মেসির আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সমর্থক ইহাম মুজাহিদ বলেন, এ আনন্দ ঘরে-বাইরে সবার। এ আনন্দ সারা বিশ্ববাসীর। এ জয় ছন্দের খেলার জয়, মেসির জয়। এ যেন অনেক বড় পাওয়া। এ কাপ মেসির প্রাপ্য ছিল। আমরা বিশ্বকাপ জয়ী হয়েছি, আর সেটা খেলেই হয়েছি।

খেলাধুলা এর আরও খবর
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন: মঞ্জু
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৮
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
ক্রিকেট শুধু খেলা নয়, আমাদের আবেগ ও জাতীয় গর্ব: কেসিসি প্রশাসক
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top