logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. ইসলামী জিন্দেগী

আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ. খানেকায় পীর, ময়দানে বীর

প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:০১ অপরাহ্ণ

মুজাহিদুল ইসলাম বুলবুল::

দেখতে দেখতে পেরিয়ে গেলো ১৫টি বছর। ২০০৮ সালের ১৫ জানুয়ারি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন মুজাদ্দিদে জামান, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। এতিমের বিহ্বল চোখ তাঁকে আজও খুঁজে ফিরে। তাঁরই প্রতিষ্ঠিত লতিফিয়া এতিমখানা ফুলতলীর সম্প্রতি ৫০ বছর পূর্ণ হয়েছে। বড় ছাহেবজাদা হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর পৃষ্ঠপোষকতায় এতিমখানাটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত এতিমখানায় রূপ নিয়েছে। মানুষকে ভালোবাসার, মানুষের সেবা করার এক অনন্য নজির তিনি দেখিয়ে গেছেন। অসহায়, দুস্থ মানুষের চোখ আজও তাঁর স্মরণে অশ্রুসজল হয়। ফুলতলী ছাহেব বাড়ির লঙ্গরখানা, ফ্রী ডিসপেনসারি, ফ্রী খতনা ক্যাম্প ইত্যাদি আজও তাঁর পবিত্র স্মৃতি ধারণ করে সগৌরবে এগিয়ে চলেছে। তিনি মানুষকে পরকালের ফিকির শেখাতেন। আজও খানেকার মাহফিলগুলোতে জিকিরের শব্দের সাথে জাকিরিনের হৃদয়ে তাঁর স্মৃতির ঢেউ ওঠে।

আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির বহুমুখি খিদমাতের প্রসার আজ দুনিয়াব্যাপী। তাঁর প্রতিষ্ঠিত মসজিদ, মাদরাসার সংখ্যা অগণিত। বিশেষ করে বিশুদ্ধ কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আজ গোটা দুনিয়া জুড়ে সুপ্রসিদ্ধ।

এতিমের লালন-পালন, অসহায়ের সেবা, মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা, খানেকায় মশগুল জিকির, আল্লাহর ধ্যানে মগ্ন-বিভোরতা, কোরআন হাদীসের সুদীর্ঘ খিদমাত ইত্যাদির পাশাপাশি জীবনভর তিনি শিখিয়ে গেছেন আকিদার ক্ষেত্রে আপোসহীনতা; জুলুমের বিরুদ্ধে জিহাদ। ইসলামদ্রোহী নাস্তিক-মুরতাদদের কাছে আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এক আতংকের নাম। তাঁর জীবদ্দশায় যখনই ইসলামবিরোধী কোন ষড়যন্ত্র করা হয়েছে, তিনি মাঠে নেমে পড়েছেন। তাঁর বজ্র হুংকার বাতিলের ভীত নাড়িয়ে দিয়েছে।

শাহাদাতের তামান্না যে প্রকৃত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তিনি তাঁর সংগ্রামী জীবনের মাধ্যমে মুসলমানদেরকে তা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে হৃদয়ে শাহাদাতের তামান্না লালনকারী প্রতিটি মুজাহিদ আজ তাঁকেই স্মরণ করছে। চোখের সামনে ভেসে উঠছে বিগত দিনগুলোতে ইসলামদ্রোহী শক্তির একেকটি ষড়যন্ত্র এবং আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির একেকটি বজ্র হুংকার। বাংলাদেশের জমিন থেকে ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দেয়া, এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে আগামী প্রজন্মকে আল্লাহর দীন থেকে সরিয়ে রাখার ষড়যন্ত্র নতুন নয়। এ কথা মানতেই হবে, এইদেশে ইসলামকে টিকিয়ে রেখেছে ইসলামী শিক্ষা তথা দীনি প্রতিষ্ঠান, মাদরাসা। সুতরাং দেশের শিক্ষাব্যবস্থায় শকুনদৃষ্টি অনেক পুরনো। সেই ঐতিহাসিক লংমার্চের কথা নিশ্চয়ই মনে আছে। যখন ফাজিল এবং কামিলের স্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করে মাদরাসা শিক্ষার স্বকীয়তা ধ্বংস করার ষড়যন্ত্র করা হলো, তখন বিশাল গাড়ি বহর নিয়ে ঢাকা অভিমুখে লংমার্চ করেছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। একটি স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাহেব কিবলার নেতৃত্বে গর্জে উঠেছিলো দেশের ধর্মপ্রাণ মুসলমান।

যখনই এই দেশে ইসলামবিরোধী কোন ষড়যন্ত্র হয়েছে, আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবাদে গর্জে উঠেছেন। তিনি ছিলেন এক দক্ষ সংগঠক। নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন ঘরানার ওলামা-মাশায়েখদের এক মঞ্চে সমবেত করে তিনি যে আশা আর শক্তির সঞ্চার করেছিলেন, সেই আশা, সেই শক্তি এখনও ইসলামী আন্দোলনের কর্মীদের অনুপ্রাণিত করে। জীবনভর তাগুতের বিরুদ্ধে তার সংগ্রাম ছিলো অব্যাহত। কোন জালিম শাসকের সামনে কখনও নত হন নি বরং শাসকের চোখে চোখ রেখে সত্যকে উচ্চারণ করেছেন এই নির্ভীক বীর সিপাহসালার। ১৯৮৮ সালে যখন তৎকালীন সরকার ইনকিলাব পত্রিকা বন্ধ করে দিয়েছিলো, ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, অবিলম্বে ইনকিলাব খুলে দাও, না হলে এ আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়বে।

দুর্দিনে আজ তোমায় খুঁজে
এই দুই চোখ হয় পেরেশান
খানেকায় পীর ময়দানে বীর
স্মৃতিমন্থন তোমার বয়ান…

আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তাঁর তরীকার ঊর্ধ্বতন বুজুর্গ সায়্যিদ শহীদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির চেতনাকে আমৃত্যু লালন করে সেই চেতনা জমিনে উজ্জীবিত রেখে গেছেন। প্রকৃত ওলী আল্লাহ যাঁরা, তাঁরা যে কেবলই খানেকার পীর নন, বরং দীনের প্রয়োজনে রক্ত দানে, জীবন দানে তাঁরা যে অগ্রগামী, সেই প্রমাণ তিনি রেখে গেছেন এই জমিনে রক্ত দিয়ে। তাঁর আপোসহীন সংগ্রামী জীবন কুসুমাস্তীর্ণ ছিলো না। তাঁকে আঘাত করতে করতে নিহত ভেবে ফেলে গিয়েছিলো একদল হায়েনা। কোরআনের সম্মানে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বাতে জীবন ছিলো উৎসর্গীত। আল্লাহর দীনকে সমুন্নত রাখতে সংগ্রাম করাকে, রক্ত দেয়াকে তিনি ভালোবাসতেন। গর্ববোধ করতেন। একবার তাঁরই প্রতিষ্ঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার একদল আহত রক্তাক্ত কর্মীদের দেখে তিনি খুশি হয়েছিলেন। শুকরিয়া আদায় করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ্, আল্লাহর দীনের জন্য রক্ত দিতে পারে, আমার এমন একদল কর্মী তৈরি হয়েছে।

আজ এই মুহূর্তে যখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইসলামদ্রোহী শক্তির আস্ফালন, আগামী প্রজন্মকে সংশয়বাদী বানিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে নেয়ার গভীর ষড়যন্ত্র, মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা হিসেবে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য তৎপরতা, তখন বারবার যাঁকে মনে পড়ছে, তিনি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। মনে পড়ছে, প্রতিটি আন্দোলনে তাঁর দক্ষ এবং সংগ্রামী ভূমিকার কথা। তাঁর সংগ্রামী স্মৃতিগুলো আমাদের জন্য অনুপ্রেরণা। আজকের এই কঠিন পরিস্থিতিতে কোন ঈমানদারের জন্য মুখ বন্ধ রাখার সুযোগ নেই। হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বেড়ালের মত ১ হাজার বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মত একদিন বাঁচাই উত্তম। যে নাস্তিক্যবাদী শিক্ষানীতি এ দেশের মুসলমান শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে তা বাস্তবায়িত হলে ভবিষ্যত অন্ধকার। অভিভাবকদের নীরবতা আমাদের প্রজন্মকে ঈমানহারা করবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আগামীতে আমাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না।

মহান রাব্বুল আলামীন আমাদের ঈমানী তাকত বাড়িয়ে দিন। আমাদেরকে তাঁর মকবুল ওলী হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ঈমানদীপ্ত সংগ্রামী জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর দীন কে সমুন্নত রাখার সংগ্রামে নিজেকে বিলিয়ে দেয়ার হিম্মত দান করুন। এ মহান ওলীর দরজাকে বুলন্দ করে দিন। আমীন।

লেখক: কবি ও কণ্ঠশিল্পি
mujahidbulbul@gmail.com

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

সর্বশেষ সংবাদ
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top