logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. ইসলামী জিন্দেগী

বিভিন্ন রাষ্ট্রপ্রধানের নিকট হযরত মুহাম্মদ (সা.) এর দাওয়াতনামা প্রেরণ

প্রকাশিত হয়েছে : 22 September 2024, 8:04 am

১. রোমের বাদশাহ হিরাকলের নিকট হযরত দাহীয়া ইবনে খঞ্জীফার মারফতে একখানা গ্রন্থ প্রেরণ করেন। হুজুর (সা.)-এর নবুওয়ত সম্পর্কে বিশ্বাস থাকা সত্তে¡ও সে ঈমান আনে নি।

২. পারস্যের বাদশাহ কিসরার নিকট হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমীর মাধ্যমে প্রিয় নবী (সা.) একখানা পত্র প্রেরণ করেন। সে হুজুর (সা.)-এর সেই পত্র টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। এই সংবাদ শ্রবণ করে হুজুর (সা.) ইরশাদ করেছিলেন ‘আল্লাহ্ তা’আলা তার রাজত্বও টুকরো টুকরো করে দেবেন। অতঃপর তাই হয়েছিল।

৩. হাবশার বাদশা নাজ্জাশীর নিকট আমর ইবনে উমাইয়া দামিরীর মাধ্যমে একখানা পত্র প্রেরণ করেন। ইনি সেই নাজ্জাশী নয়, যার শাসনামলে মুসলমানগণ হাবশার দিকে হিজরত করেন এবং হুযুর (সা.) যার জানাযার নামায আদায় করেছিলেন। ইনি পরে হাবশার বাদশাহ হন। তবে তাঁর ইসলাম গ্রহণ করার কথা অবগত হওয়া যায়নি।

৪. হুযুরে আকরাম (সা.) মিসরের বাদশাহ মিকাউকাস-এর নিকট পত্র প্রেরণ করেছিলেন হাতিব ইবনে আবিবালতার মাধ্যমে। সে ইসলাম গ্রহণ করেনি তবে উপঢৌকন প্রেরণ করেছিল।

৫. হযরত আলা’ ইবনে হাজরামীর হাতে বাহরাইনের বাদশা মুনজির সাবীর নিকট একখানা পত্র প্রেরণ করেন। তিনি মুসলমান হন। তাই তার রাজত্বও অব্যাহত রাখা হয়।

৬. আম্মানের দুজন বাদশা জিফর ইবনে জালানদী এবং ওয়াইদ ইবনে জালানদীর নিকট হযরত আমর ইবনুল আস-এর মাধ্যমে পত্র প্রেরণ করা হয়। তাঁরা উভয়েই ইসলাম গ্রহণ করেন।

৭. হযরত সালিত ইবনে আমর আমেরীর মারফত ইয়ামামার গভর্নর হাউজ ইবনে আলীর নিকট পত্র প্রেরণ করেন কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি।

৮. দামিশকের গভর্নর হারিস ইবনে আবি সামর গামসানীর নিকষ্ট সুজা’ ইবনে ওহাবের হাতে হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পথে পত্র প্রেরণ করা হয়।

৯. জাবালা ইবনে আইহাম দাসামীকে সূজা ইবনে ওহব-এর মারফত পত্র পৌঁছানো হয়। এবং এরই সঙ্গে সঙ্গে তদানীন্তন পৃথিবীর বিভিন্ন দেশের বাদশাহগণ হুযুর (সা.)-এর সমীপে যে আবেদন পেশ করেছেন এখানে তাও উল্লেখ করা সমীচীন মনে করি।

সীরাতে ইবনে হিশামে রয়েছে যে, হুযুর (সা.) যখন তাবুক থেকে প্রত্যাবর্তন করছিলেন তখন হুমায়ের বাদশাহ্, নিজের ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কীয় আবেদন লিখিতভাবে কয়েকজন দূতের মাধ্যমে হুজুর (সা.)-এর দরবারে প্রেরণ করেছিলেন। দূতদের নাম :

(১) হারিস ইবনে আবূদে কালাল। (২) নঈম ইবনে আবদে কালাল। (৩) নু’মান য-রাঈন, মা’ফির এবং হামদানের গভর্নর। (৪) জারআ’ মু-য়াজান, এরা সকলেই ইয়ামেনের বাদশাহ। (৫) ফারওয়াহ ইবনে আমর রোমের নিকটবর্তী এক প্রদেশের গভর্নর ছিলেন। তিনি নিজের ইসলাম গ্রহণ সম্পর্কীয় সংবাদ দূত মাধ্যমে প্রেরণ করেন। রোমবাসী প্রথমে তাঁকে বন্দী করে। অতঃপর শহীদ করে। ৬. পারস্যের নিকটবর্তী ইয়ামেনের একটি প্রদেশের গভর্নর নিজ দুই পুত্র এবং পারস্য ও ইয়ামেনের সেই সমস্ত লোকসহ যারা তার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এ সংবাদ মহানবী (সা.)-এর দরবারে প্রেরণ করেন।

সীরাতে ইবনে হিশামে রয়েছে যে, রেফা’ ইবনে জায়িদ জুযামীর হাতে তার গোত্রের জন্য একটি দাওয়াতনামা প্রেরণ করা হয়। অতঃপর তাঁরা ইসলাম গ্রহণ করেন। বুখারী শরীফের শরাহ ‘কেরামী’ নামক গ্রন্থে ইয়ামেনের বাদশাদের মধ্যে গুলকেলা হুমায়রী এবং স্ব-আমরের ইসলাম গ্রহণের পর মহানবী (সা.)-এর দরবারে উপস্থিত হওয়ার জন্য রওয়ানা করার কথা উল্লেখ রয়েছে। তবে তাঁরা প্রিয় নবী (সা.)-এর জীবদ্দশায় পৌঁছতে পারেন নি।

যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা : মওলানা আশরাফ আলী থানবি (র.)

ইসলামী জিন্দেগী এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

<span style='color:red;font-size:16px;'>জান্নাতুল বাকি কবরস্থানে দাফন</span>	 <br/> ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top