মৌলভীবাজারে তারুণ্যের উৎসব উদ্বোধন
প্রকাশিত হয়েছে : 8 January 2025, 6:13 pm
সদর উপজেলা প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারে তারুণ্যের উৎসব এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, জেলা তথ্য-ফিচার আনোয়ার হোসেন প্রমুখ ।
এছাড়াও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে তরুন-তরুনী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্নসামাজিক সংগঠন ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেয়।






